'মোদীর ভূমিকা দুর্যোধনের, শাহ বিজেপির দুঃশাসন, ২০১৯-এ হবে কুরুক্ষেত্রের মহাযুদ্ধ’

এবারের লোকসভা নির্বাচনকে কুরুক্ষেত্র যুদ্ধের সঙ্গে তুলনা করলেন সিপিএমের রাজ্য সম্পাদক সীতারাম ইয়েচুরি। সেই যুদ্ধে বিজেপিকে দিলেন কৌরবের তকমা।

এবারের লোকসভা নির্বাচনকে কুরুক্ষেত্র যুদ্ধের সঙ্গে তুলনা করলেন সিপিএমের রাজ্য সম্পাদক সীতারাম ইয়েচুরি। সেই যুদ্ধে বিজেপিকে দিলেন কৌরবের তকমা। শুধু কৌরব বলেই ক্ষান্ত নন তিনি, বিজেপির তাবড় নেতাদের নামের পাশেও লাগালেন নতুন তকমা। নতুন নামে বিভূষিত হলেন নরেন্দ্র মোদী ও অমিত শাহ।

জয়ী হবে পাণ্ডবরাই

জয়ী হবে পাণ্ডবরাই

সীতারাম মহাভারতের যুদ্ধের সঙ্গে ২০১৯-এর লোকসভা নির্বাচনকে তুলনা করে সাফ জানিয়েছেন বিরোধীরা এবার পাণ্ডবের ভূমিকায়। আর কুরুক্ষেত্রের যুদ্ধে যেমন জয়ী হয়েছিল পাণ্ডবরা, তেমনই ২০১৯-এও জয়ী হবে বিরোধীরা। কৃষক সমাবেশ থেকে এমনই বার্তা দিলেন সীতারাম ইয়েচুরি।

মোদী দুর্যোধন, শাহ দুঃশাসন

মোদী দুর্যোধন, শাহ দুঃশাসন

বিজেপিকে কৌরবদের সঙ্গে তুলনা করার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দুর্যোধন আখ্যা দেন তিনি। আর বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে দুঃশাসন বলে কটাক্ষ করেন। তিনি বলেন, কৌরবদের ১০০টা ভাই ছিল। কিন্তু তাদের মধ্যে দুর্যোধন আর দুঃশাসনের নামই বেশি পরিচিত ছিল। তেমনই বিজেপির মোদী-শাহ।

কৌরবদের মতোই বড় বিজেপি

কৌরবদের মতোই বড় বিজেপি

সিপিএমের সাধারণ সম্পাদক বলেন, বিজেপি অনেক বড় দল। ঠিক যেমন কৌরবরা অনেক বড় ছিল। কৌরবদের সৈনিকদের যেমন বহর ছিল, তেম বিজেপিরও অনেক নেতা-কর্মী রয়েছেন। তবু কৌরবদের পরাজিত হতে হয়েছিল পাণ্ডবদের কাছে। এক্ষেত্রেও তাই ঘটবে। বিরোধীদের কাছে পরাজয় হবে মোদীর।

নির্বাচন এলেই রাম নাম

নির্বাচন এলেই রাম নাম

বিজেপির নেতারা নির্বাচন এলেই রাম নাম জপ করতে শুরু করে দেন। এবারও তার অন্যথা হয়নি বলে মনে করেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। বিজেপিকে নিশানা করে তিনি বলেন, রামমন্দির হল বিজেপির নির্বাচনী অস্ত্র। কৃষকরাও স্লোগান তোলেন, অযোধ্যা চাই না, ঋণ মকুব করুন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+