হারানো ত্রিপুরা ফিরে পেতে কী পরিকল্পনা সিপিএমের, পুরনো বন্ধুর সঙ্গে জোটেও উঠছে প্রশ্ন
কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে বিজেপিকে হারাতে চায় সিপিএম। বেশ কয়েকপ্রস্থ আলোচনার পর আসন সমঝোতায় কিছু সমস্যা থাকলেও অল আউট ঝাঁপাবে তারা।
বাংলার লাইনে হেঁটে ত্রিপুরায় পুরনো বন্ধু কংগ্রেসের সঙ্গে জোট করেছে সিপিএম। যে কোনও মূল্যে হারানো ত্রিপুরা ফিরে পেতে তারা মরিয়া। বিজেপির বিরুদ্ধে পরিকল্পনা কষে তারা এগোতে চাইছে আসন্ন বিধানসভা নির্বাচনে। কিন্তু পুরনো বন্ধুর সঙ্গে জোট করা নিয়েও উঠে পড়েছে প্রশ্ন।

জোট অঙ্কে ত্রিপুরা বিজয় সম্ভব কি
কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে এবার ত্রিপুরা নির্বাচনে নামার প্রস্তুতি নিয়েছে সিপিএম। কিন্তু এই জোট অঙ্কে ত্রিপুরা বিজয় সম্ভব কি না, সেই বিশ্বাস এখনও সিপিএমের মধ্যে দেখা যায়নি। সম্প্রতি সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠক শুরু হয়েছে কলকাতায়। সেখানে গুরুত্ব পেয়েছেন ত্রিপুরা বিধানসভা নির্বাচন।

প্রত্যাবর্তনের লক্ষ্য স্থির করেছে সিপিএম
বাংলাতে সিপিএম নেতৃত্বাধীন ৩৪ বছরের বামফ্রন্ট সরকারের অবসান ঘটেছিল ২০১১ সালে। তারপর ত্রিপুরায় ২০১৮ সালে তাদের হার মানতে হয় বিজেপির কাছে। শুধুমাত্র কেরালায় টিকে রয়েছে সিপিএম। এবার আসন্ন ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে জিতে প্রত্যাবর্তনের লক্ষ্য স্থির করেছে তারা।

গণতন্ত্রের টুঁটি টিপে ধরেছে বিজেপি সরকার
সেজন্য কী করণীয় সেটা স্থির করাই এই কেন্দ্রীয় কমিটির বৈঠকে প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়েছে সিপিএমের। সিপিএমের অভিযোগ, রাজ্যে পালাবদলের পর ত্রিপুরায় গণতন্ত্রে আঘাত নেমে এসেছে। দলের নেতা-কর্মী-সমর্থকরা আক্রান্ত হয়েছে। পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে। এমনকী প্রতিবাদ পর্যন্ত করতে দেওয়া হয়নি। গণতন্রে্ র টুঁটি টিপে ধরেছে বিজেপি সরকার।

বিজেপিকে উৎখাত কর কোমর বেঁধেছে
এই অবস্থায় বিজেপিকে উৎখাত করতেই তাঁরা এবার কোমর বেঁধেছে। আর এই কাজে তাঁরা সঙ্গে নিয়েছে কংগ্রেসকে। কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে তারা বিজেপিকে হারাতে চায়। বেশ কয়েকপ্রস্থ আলোচনার পর আসন সমঝোতায় কিছু সমস্যা রয়ে গিয়েছে, তবে জোট গড়তে আর কোনও সমস্যা নেই। সেই জট কাটানোরও চেষ্টা চলছে।

কংগ্রেসের সঙ্গে জোট বাংলার সিপিএম নৈতিক জয়
কলকাতায় কেন্দ্রীয় কমিটির বৈঠকের প্রথম দিনে তা নিয়ে রীতিমতো আলোচনা হল। আর কেন্দ্রীয় কমিটির বৈঠকে কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে আলোচনাকে বাংলার সিপিএম নৈতিক জয় বলে মনে করছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মনে, রাজ্যে পালাবদলের পর কংগ্রেসের সঙ্গে জোট করার কথা বঙ্গের নেতারাই বলেছিলেন।

ত্রিপুরায় এবার খেলা ঘোরাতে তৎপর বাম-কংগ্রেস জোট
ত্রিপুরার নেতৃত্বও তখন বাংলাকে কটাক্ষ করতে ছাড়েনি। এখন ত্রিপুরাও হেঁটেছে বাংলার পথে। বাংলার লাইনে হেঁটে ত্রিপুরায় আবার বামফ্রন্ট ক্ষমতা দখল করতে চাইছে। বাংলার বহু কাঠ-খড় পুড়িয়ে জোট করেও রাজনৈতিক ফসল তুলতে পারেনি সিপিএম, কিন্তু ত্রিপুরায় এবার খেলা ঘোরাতে তৎপর তারা।

অল আউট ঝাঁপিয়ে পড়তে হবে বিজেপিকে হারাতে
এদিন কেন্দ্রীয় কমিটির বৈঠকের প্রথম দিনে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি জানান কোন পরিস্থিতিতে ত্রিপুরায় কংগ্রেস ও ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দলগুলির সঙ্গে আসন সমঝোতার করার পরিকল্পনা করতে হয়েছে তাদের। এই মুহূর্তে গোটা ত্রিপুরাকর ভয়াবহ অবস্থার কথাও বর্ণনা করেন তিনি। তাই জোট ছাড়া কোনও রাস্তা খোলা ছিল না। এবার অল আউট ঝাঁপিয়ে পড়তে হবে বিজেপির বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications