মোদী ম্যাজিক ম্লান করে জয়ে ফিরল সিপিএম! কংগ্রেসকে টেক্কা দিয়ে সাফল্য উপনির্বাচনে
২০১৯-এর লোকসভা ভোটের রেশ এখনও কাটেনি। ফের ভোট হয়ে গেল, হয়ে গেল গণনাও। এবার কিন্তু কাজ করল না মোদী-ম্যাজিক, কেরলে কংগ্রেসের অগ্রগতিও থমকে গেল।
২০১৯-এর লোকসভা ভোটের রেশ এখনও কাটেনি। ফের ভোট হয়ে গেল, হয়ে গেল গণনাও। এবার কিন্তু কাজ করল না মোদী-ম্যাজিক, কেরলে কংগ্রেসের অগ্রগতিও থমকে গেল। কেরলে আবার সেই বাম আধিপত্য। কংগ্রেসের নেতৃত্বাধীন ইউ়িএফ প্রার্থীকে হারিয়ে পালা উপনির্বাচনে জয় ছিনিয়ে নিল বাম নেতৃত্বাধীন এলডিএফ।

কষ্টার্জিত জয় পেলেন বামপ্রার্থী
কেরালার পাল বিধানসভা কেন্দ্রের ভোট গণনার চিত্র সামনে সতেই জোরদার লড়াই বাম ও কংগ্রেসের প্রার্থীর সঙ্গে। শেষমেষ কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ প্রার্থীকে হারিয়ে পালা উপনির্বাচনে কষ্টার্জিত জয় পেলেন বামপ্রার্থী। ২৯৪০ ভোটে তিনি পিছনে ফেলে দিলেন ইউডিএফ প্রার্থীকে।

মনিরের মৃত্যুতে উপনির্বাচন
২০১৯ সালের লোকসভা ভোটে পর্যুদস্ত হওয়ার সিপিএম-নেতৃত্বাধীন এলডিএফের কাছে অগ্নিপরীক্ষা ছিল এই উপনির্বাচন। সেখানে জিতে মুখ রক্ষা হল বামেদের। প্রাক্তন অর্থমন্ত্রী এবং কেরালার কংগ্রেস (এম) সুপ্রিমো কে এম মনিরের মৃত্যুর ফলে এই আসনে উপনির্বাচন হচ্ছে। কে এম মনির পাঁচ দশকেরও বেশি সময় ধরে এই আসনটি ধরে রেখেছিলেন।

হারানো মনোবল ফিরে পেল বামেরা
বামেদের এই জয়ের ফলে এলডিএফ, কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ বা বিজেপি-নেতৃত্বাধীন এনডিএর মধ্যে লড়াই আরও তুল্যমূল্য হয়ে উঠল। আগামী ২১ শে অক্টোবর আরও পাঁচটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। সেই ভোটের আগে কেরলের শাসকপক্ষ আবার খানিকটা হারানো মনোবল ফিরে পেল।

কে কত ভোট পেলেন
এদিন উপনির্বাচনে এলডিএফের মণি সি কপ্পান ইউডিএফ প্রার্থী জোসে টমকে ২,৯৪০ ভোটে পরাজিত করেন। তৃতীয় স্থানে রয়েছেন বিজেপি প্রার্থী এন হরি। এলডিএফের মণি সি কপ্পান পান ৫৪,১৩৭ ভোট, ইউডিএফের জোস টম পান ৫১,১৯৭ ভোট। র এনডিএ প্রর্থিী এন হরি ১৮,০৪৪ ভোট পান।












Click it and Unblock the Notifications