কংগ্রেসকে হারিয়ে রেকর্ড ভেঙে ক্ষমতায় প্রত্যাবর্তন সিপিএমের, কেরালার জনমত সমীক্ষা

ভোটের নির্ঘণ্ট প্রকাশের পরদিনই কেরালায় কংগ্রেসকে হারিয়ে সিপিএমের প্রত্যাবর্তনের পূর্বাভাস দিল সি-ভোটার জনমত সমীক্ষায়। ২০২১-এর কেরালা বিধানসভা নির্বাচনে ধারা মেনে পালাবদল হচ্ছে না।

ভোটের নির্ঘণ্ট প্রকাশের পরদিনই কেরালায় কংগ্রেসকে হারিয়ে সিপিএমের প্রত্যাবর্তনের পূর্বাভাস দিল সি-ভোটার জনমত সমীক্ষায়। ২০২১-এর কেরালা বিধানসভা নির্বাচনে ধারা মেনে পালাবদল হচ্ছে না। ক্ষমতাসীন সিপিএম নেতৃত্বাধীন এলডিএফের ফিরে আসার ইঙ্গিত মিলল জনমত সমীক্ষায়। কংগ্রেসের আশা দেখছে না সি-ভোটারের সমীক্ষা।

সিপিএম নেতৃত্বাধীন এলডিএফ

সিপিএম নেতৃত্বাধীন এলডিএফ

সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফকে হারিয়ে কেরলে ক্ষমতায় ফিরবে সিপিএম নেতৃত্বাধীন এলডিএফ। এলডিএফ এবার ৮৩-৯৯ আসন পেতে পারে বলে আভাস মিলেছে সমীক্ষায়। ১৪০ আসনবিশিষ্ট কেরালা বিধানসভায় ম্যাজিক ফিগার ৭১। সেখানে প্রায় দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় আসতে পারে সিপিএম জোট।

কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ

কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ

সি ভোটারের সমীক্ষা অনুযায়ী কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফের এবার ক্ষমতায় ফেরার সম্ভাবনা নেই। কংগ্রেস জোট এবারের নির্বাচনে পেতে পারে ৪৭ থেক ৫৫টি আসন। ফলে ম্যাজিক ফিগারের থেকে অনেক আগেই থমকে যাবে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ। তবে ২০১৬-র থেকে বেশি আসন মিলতে পারে।

সিপিএমকে ক্ষমতায় ফেরাচ্ছে রেকর্ড ভেঙে

সিপিএমকে ক্ষমতায় ফেরাচ্ছে রেকর্ড ভেঙে

এবারের নির্বাচনে ধারা অনুয়ায়ী কংগ্রেসের ফেরার কথা। কিন্তু ২০১৬-র নির্বাচনে সিপিএম জয়লাভ করেছিল। সেইমতো ২০২১-এ কংগ্রেসের ফেরা ছিল সময়ের অপেক্ষা। কিন্তু করোনাকালে পিনারাই বিজয়ন সরকারের কাজ ফের সিপিএমকে ক্ষমতায় ফেরাচ্ছে রেকর্ড ভেঙে।

২০১৬ সালের নির্বাচনী ফলাফল

২০১৬ সালের নির্বাচনী ফলাফল

উল্লেখ্য ২০১৬ সালে ১৪০ আসনের মধ্যে ৯১টি আসন দখল করে ক্ষমতায় এসেছিল সিপিএম নেতত্বাধীন বামজোট। তাদের মূল প্রতিদ্বন্দ্বী কংগ্রেস জোট পেয়েচিল মাত্র ৪৭টি আসন। আগেরবারের তুলনায় ২৫টি আসন কমেছিল কংগ্রেসের। আর সিপিএমের বেড়েছিল ২৩টি আসন। এবার সিপিএমের আসন সংখ্যা কমলেও ম্যাজিক ফিগার তারাই পেরোবে বলে আভাস সমীক্ষায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+