ত্রিপুরায় দলের পরাজয়ে সুর চড়ালেন ভিএস অচ্যুতানন্দন

সঙ্ঘ পরিবারের সঙ্গে যুদ্ধ নিয়ে দলের মধ্যে সুর চড়ালেন কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভিএস অচ্যুতানন্দন।

সঙ্ঘ পরিবারের সঙ্গে যুদ্ধ নিয়ে দলের মধ্যে সুর চড়ালেন কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভিএস অচ্যুতানন্দন। ধর্ম নিরপেক্ষ শক্তিগুলিকে একসঙ্গে করে এই যুদ্ধ জয়ের পরামর্শ দলকে দিয়েছেন বর্ষীয়ান এই কমিউনিস্ট নেতা। ত্রিপুরায় দলের হারকে অতি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে দলীয় সূত্রে খবর।

ত্রিপুরায় দলের পরাজয়ে সুর চড়ালেন ভিএস অচ্যুতানন্দন

কমিউনিস্ট নেতা ভিএস অচ্যুতানন্দন তাঁর দেওয়া বিবৃতি বলেছেন, গুরুতর চ্যালেঞ্জের মুখে দেশ। স্বাধীনতার পর দশকের পর দশক ধরে দেশ শাসন করা কংগ্রেস এখন দুর্বল। পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরায় শাসন করা বামদলগুলিও দুর্বল।

দলে সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির প্রবল সমর্থক ভিএস। ইয়েচুরি দীর্ঘদিন ধরেই দলের মধ্যে বিজেপিকে রুখতে কংগ্রেসের সঙ্গে জোট করার পক্ষপাতী। কিন্তু প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাত গোষ্ঠীর বাধায় তা করা এখনও সম্ভব হয়নি।

ভিএস তাঁর বিবৃতিতে বলেছেন, সঙ্ঘ পরিবারের সঙ্গে যুদ্ধ করা কিংবা তাদের পরাজিত করার মতো শক্তি বাম দলগুলির নেই। সেই জন্য ধর্ম নিরপেক্ষ শক্তির একত্রিত হওয়া জরুরি।

এপ্রসঙ্গে কেরলের মন্ত্রী একে বালান বলেছেন, গেরুয়া পার্টি উত্তর পূর্বে অর্থ এবং শক্তির অপব্যবহার করেছে। বিজেপির জয় গণতন্ত্রের পক্ষে চ্যালে়ঞ্জ বলেও মন্তব্য করেছেন তিনি। কেরলের মন্ত্রীর অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সভাপতি অমিত শাহ এবং কেন্দ্রীয় মন্ত্রীরা ছোট রাজ্যগুলিতে ক্যাম্প করছেন ভোটের আগে। একইসঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে তাঁরা হাত মিলাচ্ছেন বলেও অভিযোগ করেছেন এই মন্ত্রী।

কেরলের অপর সিপিএম নেতা এমভি জয়ারাজন বলেছেন, ত্রিপুরায় বিজেপির জয় হয়েছে অর্থ আর বিচ্ছিন্নতাবাদী শক্তির সঙ্গে হাত মিলিয়ে। এমভি জয়ারাজন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের প্রাইভেট সেক্রেটারি। তাঁর আরও অভিযোগ, কংগ্রেস নেতা এবং কর্মীরা বিজেপিতে চলে গিয়েছেন। একই কথা বলেছেন, সিপিএম নেতা এমএ বেবিও। কংগ্রেস ও তার সহযোগীদের ভোট বিজেপির দিকে গিয়েছে বলে জানিয়েছেন বেবি। ত্রিপুরার এই ভোটের ফল হাল্কা করে দেখা উচিত নয় বলেও মন্তব্য করেছেন এমভি জয়ারাজন। সমস্ত দেশপ্রেমিক শক্তিকে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+