ঔপনিবেশবাদের অবশিষ্টাংশ হল রাজ্যপালের পদ, আলোচনার দাবি সিপিএম-এর

কেরলে রাজ্যের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন রাজ্যপাল আরিফ মহম্মদ খান। এমনটাই মনে করছে সিপিএম-এর সেন্ট্রাল কমিটি। প্রসঙ্গত তিরুবন্তপুরমে সিপিএম-এর ৩ দিনের কেন্দ্রীয় কমিটির বৈঠক শেষ হয়েছে।

কেরলে রাজ্যের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন রাজ্যপাল আরিফ মহম্মদ খান। এমনটাই মনে করছে সিপিএম-এর সেন্ট্রাল কমিটি। প্রসঙ্গত তিরুবন্তপুরমে সিপিএম-এর ৩ দিনের কেন্দ্রীয় কমিটির বৈঠক শেষ হয়েছে। বৈঠকের পর সিপিএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেন, রাজ্যপালের পদ অবলুপ্তি নিয়ে আলোচনা শুরু করা উচিত।

রাজ্যপালের পদ অবলুপ্তির দাবি

রাজ্যপালের পদ অবলুপ্তির দাবি

রাজ্যপালের পদ উপনিবেশিক যুগের অবশিষ্টাংশ বলেও বর্ণনা করেছেন সীতারাম ইয়েচুরি। তিনি বলেন রাজ্যগুলি কেন্দ্রের বিষয় নয়। সংবিধান এবং অন্য দলিলগুলিতে কেন্দ্র-রাজ্যের সম্পর্কগুলি সুস্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। তাই সেখানে রাজ্যপালের কোনও ভূমিকা নেই।

 কেরলে রাজ্যপালের সঙ্গে সংঘাত

কেরলে রাজ্যপালের সঙ্গে সংঘাত

প্রসঙ্গত রবিবারই জানা গিয়েছিল, কেরলের রাজ্যপাল রাজ্য সরকারকে পাঠানো চিঠিতে বলেছেন, আইন অনুযায়ী, কোনও বিষয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার আগে রাজ্য সরকারের উচিত তাঁকে জানানো। রাজ্যপাল আইন দেখিয়ে বলেছেন, কেন্দ্র ও রাজ্যের মধ্যে কোনও বিষয় নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে গেলেও তাঁকে জানানো জরুরি। এর আগে শুক্রবার রাজ্যপাল মুখ্যমন্ত্রী বিজয়নের সমালোচনা করেছিলেন সিএএ নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ায়।

পশ্চিমবঙ্গে রাজ্য-রাজ্যপাল সংঘাত

পশ্চিমবঙ্গে রাজ্য-রাজ্যপাল সংঘাত

পশ্চিমবঙ্গেও রাজ্য রাজ্যপাল সংঘাতের পরিস্থিতি। সেপ্টেম্বরের ২০ তারিখ থেকেই কার্যত শুরু হয়েছে সেই পরিস্থিতি। প্রকাশ্যেই রাজ্যপাল যেমন রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর সমালোচনা করছেন, অন্যদিকে মুখ্যমন্ত্রী এবং রাজ্যের মন্ত্রীরা পাল্লা দিয়ে রাজ্যপাল সম্পর্কে মন্তব্য করছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+