নমো টিভির খরচ নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল সিপিএম, নির্বাচন কমিশনের কাছে নালিশ ইয়েচুরির

নমো টিভির খরচ নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল সিপিএম, নির্বাচন কমিশনের কাছে নালিশ ইয়েচুরির

পিএম কেয়ার্স অ্যাকাউন্টের টাকা নিয়ে সুপ্রিম কোর্টের সুরক্ষা কবচ পেয়ে গিয়েছে মোদী সরকার। তাই নিয়ে আস্ফালনও শুরু করে দিেয়ছে বিজেপি নেতাদের। এরই মধ্যে আবার লোকসভা ভোটে বিজেপির ব্যবহৃত নমো টিভির খরচ নিয়ে প্রশ্ন তুলেেছন সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি। খরচের হিসেব নিয়ে নির্বাচন কমিশনের কােছ তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

কমিশনে নালিশ সীতারাম ইয়েচুরির

কমিশনে নালিশ সীতারাম ইয়েচুরির

লোকসভা ভোটের আগে নমো টিভিতে প্রচার করেছিল বিজেপি। সেই নমো টিভির খরচ নিয়ে তদন্তের দাবি জানালেন সিপিএম েনতা সীতারাম ইয়েচুরি। তিনি নির্বাচন কমিশনের কাছে এই নমো টিভির খরচ নিয়ে তদন্ত করার দাবি জানিয়েছেন। এই নিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন প্রবীণ সিপিএম নেতা।

 বিজেপির বিরুদ্ধে পদক্ষেপের

বিজেপির বিরুদ্ধে পদক্ষেপের

সীতারাম ইয়েচুরি অভিযোগ করেছেন নমো টিভি ব্যবহার করে বিজেপি নির্বাচনী প্রচারে অপব্যবহার করেছে। বেআইনি পথে টাকা খরচ করা হয়েছে নমো িটভিতে। তাই অবিলম্বে বিজেপির বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য চিঠিতে আবেদন জানিয়েছেন সীতারাম ইয়েচুরি।

সামনেই বিহারের নির্বাচন

সামনেই বিহারের নির্বাচন

সামনেই বিহারের বিধানসভা ভোট। তার জন্য ইতিমধ্যেই ময়দান প্রস্তুতে নেমে পড়েছে বিজেপি। ফের নমো টিভির ব্যবহারল শুরু করতে পারে বিজেপি এমনই আশঙ্কা করা হচ্ছে। সেকারণেই আগে থেকেই নমো টিভি নিয়ে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানিয়েছেন ইয়েচুরি।

 পিএম কেয়ার্স নিয়ে জয়

পিএম কেয়ার্স নিয়ে জয়

ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে পিএম কেয়ার্স মামলায় জয় পেয়েছে মোদী সরকার। পিএম কেয়ার্সের টাকা কোনওভাবেই জাতীয় বিপর্যয় মোকাবিলা ফান্ডে ব্যবহার করা যাবে না বলে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। তারপরেই কংগ্রেসের বিরুদ্ধে এই নিয়ে সুর চড়াতে শুরু করে দিয়েছেন বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+