তাহেরপুরে সিপিএম নেতাকে গুলি করে খুন, চাঞ্চল্য এলাকায়
শনিবার রাতে নদীয়া জেলার তাহেরপুর থানার বাদকুল্লার বাপুজিনগর এলাকায় গুলি করে খুন করা হয়েছে এক সিপিএম কর্মীকে। মৃতের নাম বাবুলাল বিশ্বাস, ৪০। এই খুনের পিছনে তৃণমূল কংগ্রেসের লোকজন আছে বলে অভিযোগ
শনিবার রাতে নদীয়া জেলার তাহেরপুর থানার বাদকুল্লার বাপুজিনগর এলাকায় গুলি করে খুন করা হয়েছে এক সিপিএম কর্মীকে। মৃতের নাম বাবুলাল বিশ্বাস, ৪০। এই খুনের পিছনে তৃণমূল কংগ্রেসের লোকজন আছে বলে অভিযোগ সিপিএমের।

রানাঘাট দক্ষিণ এলাকার বিধায়ক তথা দলের নেতা রমা বিশ্বাস বলেন, বাবুলাল আমাদের দলের কর্মী। তার নেতৃত্বে তার এলাকায় প্রতিবাদ আন্দোলন করা হত। তার স্ত্রী মৌসুমী গত পঞ্চায়েত নির্বাচনে লড়াই করে। তাই তাকে পরিকল্পনা করে, টার্গেট করে, খুন করা হয়েছে। এই খুনের পিছনে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা আছে।
যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের নেতা শঙ্কর সিং বলেছেন যে তার ধারণা এই খুনের পিছনে আছে বিজেপি। " আমাদের কেউ এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত নয়। বিজেপির লোকজন থাকতে পারে। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখুক" , বলেন তিনি। বিজেপির দাবি খুন করে তৃণমূল কংগ্রেসের লোকজন।
পুলিশ জানিয়েছে যে তারা তদন্ত শুরু করেছে।
বাবুলালের বাড়ি, দো সতিনা গ্রামে। রাতে তিনি যখন বাড়ি ফিরছিলেন সেই সময় তার মোটর সাইকেল আটকে খুব কাছ থেকে গুলি করা হয়। গুলি তার বুকে লাগে। জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়েছে।












Click it and Unblock the Notifications