Ayodhya: অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনে থাকবে না CPM, কারণ ব্যাখ্যা করলেন বৃন্দা কারাত

অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনের দিন ক্রমশ এগিয়ে আসছে। আগামী ২২ জানুয়ারি উদ্বোধন হওয়ার কথা। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু আমন্ত্রণ পেয়েও সেটা ফিরিয়ে দিয়েছে বামেরা।

সিপিএমের পক্ষ থেকে জানানো হয়েছে তাঁরা অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দেবে না। সিপিএম নেত্রী বৃন্দা কারাত সেকথা জানিয়ে বলেছেন বামেরা কারোর ধর্মীয় ভাবাবেগে আঘাত দিতে চায় না। তবে বিজেপি যেভাবে রাম মন্দিরকে ব্যবহার করতে চাইছে। সেই রাজনৈতিক ব্যবহারকে তাঁরা সমর্থন করেন না। সেকারণেই তাঁরা এই অনুষ্ঠানে যোগ দিতে চান না।

Ayodhya

এর আগে কপিল িসবলও রাম মন্দির উদ্বোধন নিয়ে বিজেপির মাতামাতিকে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন বিজেপি অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন নিয়ে যা করতে চাইছে সেটা একেবারেই লোকদেখানো। আসলে ২০২৪-র লোকসভা নির্বাচনে ধর্ম দেখিয়ে ভোট টানতে চাইছে তারা। সেকারণেই তারা রাম মন্দিরের উদ্বোধন নিয়ে এতো মাতামাতি করছে।

রাম যা করেছিল তার ঠিক উল্টোটাই করতে চায় বিজেপি। সেটা সকলে বুঝতে পারছেন না বলে অভিযোগ করেছেন কপিল সিবল। এদিকে আবার কংগ্রেসও অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনে যোগদান নিয়ে অবস্থান সেভাবে স্পষ্ট করেনি। এদিকে বিজেপি তোরজোর শুরু করে দিেয়ছে অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনের।

প্রায় ৪০ হাজার মানুষের সমাগম হবে অযোধ্যায়। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ৪০০০ সন্ন্যাসি এদিন উপস্থিত থাকবেন অযোধ্যায়। থাকবেন দেশের তাবর শিল্পপতিরা। আম্বানি, আদানি থেকে শুরু করে টাটা, জিন্দাল সকলেই উপস্থিত থাকবেন সেই অনুষ্ঠানে। আমন্ত্রণ জানানো হয়েছে সব রাজনৈতিকদসলের শীর্ষ েনতাদেরও। ২০২৪-র লোকসভা ভোটের আগে যে এটি একটি মেগা ইভেন্ট মোদী সরকারের তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

অযোধ্যাকে কেন্দ্র করে কয়েকশো কোটি টাকার খরচ করা হয়েছে। তৈরি হয়েছে বিমাবন্দর। আগামী ৩০ ডিসেম্বর সেই বিমানবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে দিল্লি থেকে শুরু হয়ে যাচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। কাজেই অযোধ্যার যোগাযোগ ব্যবস্থাও অত্যাধুনিক করে গড়ে তোলা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+