তৃণমূলে যোগ দিতে যাওয়ার সময়ে বামনেতাকে বেধড়ক মার! নতুন করে ফের উত্তেজনা ত্রিপুরাতে
জানা গিয়েছে, এলাকার বহু সাধারণ মানুষ আজ ত্রিপুরাতে তৃণমূলে যোগ দেওয়ার কথা ছিল। জানা গিয়েছে, তাদের উপর হামলার ঘটনা ঘটেছে। অতর্কিতে এই হামলার ঘটনা ঘটেছে। বেধড় মারধর করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে নতুন করে ফের উত্
২০২৩ এর বিধানসভা নির্বাচনের আগে উত্তপ্ত হচ্ছে ত্রিপুরার মাটি। নতুন করে ফের তৃণমূলের উপর হামলার ঘটনা। জানা যাচ্ছে, আজ সোমবার ত্রিপুরাতে একাধিক যোগদান পর্ব ছিল। সেই মতো সকাল থেকে চলছিল প্রস্তুতি।
জানা গিয়েছে, এলাকার বহু সাধারণ মানুষ আজ ত্রিপুরাতে তৃণমূলে যোগ দেওয়ার কথা ছিল। জানা গিয়েছে, তাদের উপর হামলার ঘটনা ঘটেছে। অতর্কিতে এই হামলার ঘটনা ঘটেছে। বেধড় মারধর করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে নতুন করে ফের উত্তপ্ত ত্রিপুরা।

জানা গিয়েছে, এই ঘটনাতে বেশ কয়েকজন গুরুতর জখম। শুধু তাই নয়, একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। তৃণমূলের অভিযোগ, এই ঘটনার সঙ্গে জড়িত বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। শুধু তাই নয়, ত্রিপুরার মাটিতে যেভাবে ধীরে ধীরে পায়ের তলার মাটি শক্ত করছে তৃণমূল তাতে ভয় পেয়েছে বিজেপি। আর আতঙ্কিত হয়ে এই ঘটনা করা হচ্ছে বলে দাবি তৃণমূল নেতা কুণাল ঘোষের।
আজ সোমবার নতুন করে এই হামলার ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে তৃণমূলের তরফে। কুণাল ঘোষের দাবি, এভাবে তৃণমূলকে রোখা যাবে না। শুধু কুণাল ঘোষ নয়, ত্রিপুরাতে তৃণমূল সরকার গড়বে বলেও আশাবাদী খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ সোমবার তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে, কোনও ভাবে তৃণমূলকে আটকানো যাবে না। ত্রিপুরাতেও পরিবর্তন আসবে বলে দাবি তৃণমূল সুপ্রিমোর। অর্থাৎ ত্রিপুরাতে তৃণমূল সরকার গড়বে বলে আত্মবিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায়।
এক সংবাদ মাধ্যমে কুণাল জানিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরাতে পা রাখতে নতুন একটা আশার আলো দেখছেন সে রাজ্যের মানুষজন। দলে দলে তৃণমূলে যোগ দিতে চাইছেন। সেই রকম রবিবার এক বাম নেতা তাঁদের সঙ্গে যোগাযোগ করে এবং বেশ কয়েকজনকে নিয়ে তৃণমূলে যোগ দেওয়ার জন্যে আগ্রহ দেখায়। সেই মতো যোগদানের ব্যবস্থা করা হয় বলে দাবি কুণাল ঘোষের।
আজ সোমবার সেই যোগদান পর্ব ছিল। আর সেই অনুষ্ঠানে আসার সময়ে তাঁদের উপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ। ওই বামনেতাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। সমস্ত গাড়ি, বাইক ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। একজনের অবস্থা বেশ গুরুতর বলে খবর। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী ।
তবে পুলিশের বিরুদ্ধে নিস্ক্রিয়তার অভিযোগ ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের। অন্যদিকে কুনাল জানিয়েছেন, বিজেপি পায়ের তলার মাটি সরে গিয়েছে ত্রিপুরাতে। আর সেই কারণে তৃণমূলের উত্থানে ওরা ভয় পেয়েছে। সে রাজ্যে গণতন্ত্র বলেও কিছু নেই বলেও দাবি তাঁর।
অন্যদিকে শনিবার দফায় দফায় উত্তেজনা ছড়ায় ত্রিপুরাতে। ধলাইয়ের আমবাসায় দেবাংশু, জয়া দত্ত, সুদীপ রাহার গাড়ি আটকে হামলার ঘটনা ঘটে। তাঁদের টার্গেট করে লাগাতার ইটবৃষ্টি করা হয় বলে অভিযোগ। কোনও রকমে দেবাংশু এবং জয়া দত্ত বেঁচে গেলেও মাথা ফেটে যায় সুদীপের। এই মুহূর্তে তিনজনই কলকাতায় চিকিৎসাধীন।
এদিন সকালে এসএসকেএমে তাঁদের দেখতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের কাছ থেকে বিস্তারিত খোঁজখবর নেন। কার্যত এরপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মারাত্মক অভিযোগ করেন তিনি। বলেন, সে রাজ্যের মুখ্যমন্ত্রীর এত সাহস নেই। অইত শাহের নির্দেশে এই ঘটনা হচ্ছে বলে দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications