‘বিশ্বাসঘাতকতা করছে বামেরা’! চিনের ডাকে সাড়া দিকে বিজেপির তোপের মুখে সীতারামেরা
‘বিশ্বাসঘাতকতা করছে বামেরা’! চিনের ডাকে সাড়া দিকে বিজেপির তোপের মুখে সীতারামেরা
চলতি বছরেই শতবর্ষে পা দিয়েছে চিনের কমিউনিস্ট পার্টি। আর সেই উপলক্ষ্যে বিভিন্ন দেশের ১৬০টি রাজনৈতিক দলের নেতৃত্বকে শতবর্য উপলক্ষে এক আলোচনা সভায় ভার্চুয়াল মাধ্যমেই সম্বোধন করেছেন সিপিসি-র সাধারণ সম্পাদক এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। আর তাতে যোগ দিয়েই গেরুয়া শিবিরের কড়া সমালোচনার মুখে পড়লেন ভারতের বাম নেতারা।

তোলপাড় আন্তর্জাতিক রাজনীতি
প্রসঙ্গত উল্লেখ্য, কিমিউনিস্ট পার্টির শতবর্ষ উপলক্ষ্যে গত কয়েক মাস ধরেই চিনে কার্যত সাজ সাজ রব। আর সেই উপলক্ষ্যেই ২২টি দেশের রাষ্ট্রপ্রধানকে বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রণ জানায় চিন। এদিকে গত বছরের লাদাখ সঙ্কটের পর থেকে ভারতের সঙ্গে চিনের দ্বিপাক্ষিক সম্পর্কের পারাপতন দেখেছে গোটা বিশ্বই। যা নিয়ে তোলপাড় হয়েছে আন্তর্জাতিক রাজনীতি। এমতাবস্থায় চিনের শাসক দলের অনুষ্ঠানে ভারতীয় নেতাদের উপস্থিতি ভালো চোখে দেখছে না বিজেপি।

আসল ঘটনার সূত্রপাত কোথায় ?
অন্যদিকে বামপন্থীদের সঙ্গে ডানপন্থী তথা গেরুয়া শক্তির বিরোধী বহু পুরনো। আদর্শগত ও সমাজতাত্ত্বিক ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির তারমধ্যের কারণেই দুই রাজনীতি একই পরিসরে চর্চিত হলে তা আদপে দুই ভিন্ন মেরুর। ভারতীয় প্রেক্ষাপটেও সেই নীতিগত অবস্থানের পার্থক্য সহজেই ধরা পড়ে। এদিকে চিনের শতবর্ষ উদযাপনের অনুষ্ঠানে ভারত থেকে আমন্ত্রিত হয়ে আলোচনায় ছিলেন সিপিএম, সিপিআই এবং ফরওয়ার্ড ব্লকের তিন শীর্ষ নেতা সীতারাম ইয়েচুরি, ডি রাজা এবং জি দেবরাজন।

বিশ্বাসঘাতকতা করছে বামেরা
আর তাদের উপস্থিতি নিয়েই বর্তমানে প্রকাশ্যে তোপ দাগছেন বিজেপি নেতারা। এমনকী রীতিমতো চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়ে বিজেপি সাংসদ অনিল জৈন বলেন, "বাম নেতারা প্রথমে ঠিক করুক তারা কাদের দিকে, ভারত না চিন। এটা বিশ্বাসঘাতকতারই পরিচয়। চিনা কমিউনিস্ট পার্টির বৈঠকে অংশ নেওয়া কখনওই জাতির স্বার্থ হতে পারে না। এতে জনগণের কোনও লাভও হবে না।তাদের এই দেউলিয়াপনা এবার ফাঁস করা উচিত।"

৫ থেকে ১৫ অগাস্ট চিনে যাচ্ছে ভারতের তিন বাম দল
গোটা ঘটনাকেই লজ্জাজনক বলে তোপ দেগেছেন বিজেপি নেতা রিতা বহুগুনা জোশী। যদিও বামেদের বক্তব্য আদর্শগত বোঝাপড়া আদানপ্রদান আর রাষ্ট্রীয় স্বার্থ, কূটনীতি সম্পূর্ণ ভিন্ন জিনিস। আর সেই আদর্শের জায়গা থেকেই তারা সেই বৈঠকে যোগ দিয়েছিলেন। এদিকে চিনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণে সে দেশে যাচ্ছেন দেশের তিন বাম দলের নেতারা। সূত্রের খবর, আগামী ৫ থেকে ১৫ অগাস্ট পর্যন্ত চিন সফরে সিপিএম, সিপিআই এবং ফরওয়ার্ড ব্লকের প্রতিনিধিরা।












Click it and Unblock the Notifications