ওয়ানাদে রাহুলের লড়াইয়ের জের! সিপিএম ফেরার 'আমূল বেবি'র কথা, জবাব কংগ্রেসেরও
কংগ্রেস সভাপতি যেদিন ওয়ানাদে লড়াইয়ের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন সেদিনই মনোভাব বোধা গিয়েছিল সিপিএম-এর। সর্ব শক্তি দিয়ে রাহুল গান্ধীকে পরাস্ত করার ডাক দিয়েছিলেন প্রকাশ কারাত।
কংগ্রেস সভাপতি যেদিন ওয়ানাদে লড়াইয়ের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন সেদিনই মনোভাব বোধা গিয়েছিল সিপিএম-এর। সর্ব শক্তি দিয়ে রাহুল গান্ধীকে পরাস্ত করার ডাক দিয়েছিলেন প্রকাশ কারাত। এবার কংগ্রেস সভাপতিকে পাপ্পু এবং আমূল বেবি বলেও কটাক্ষ করল সিপিএম।

দেশভিমানীতে প্রশ্ন
গত ৫ বছর বিভিন্ন সময়ে বিজেপি তরফে রাহুল গান্ধীকে পাপ্পু বলে আক্রমণ করা হয়েছে। কিন্তু সিপিএম তথা বামেদের মুখে সেই কথা শোনা যায়নি। এবার সিপিএম-এর কেরল শাখার মুখপত্র দেশভিমানী-র সম্পাদকীয়তে রাহুলকে পাপ্পু বলা হয়েছে। সেখানে বলা হয়েছে,রাহুল একজন ব্যর্থ রাজনীতিক। কেননা ওয়ানাদেতে দাঁড়ানোর সিদ্ধান্ত থেকেই তা স্পষ্ট হয়েছে। প্রশ্ন তোলা হয়েছে তাহলে কি আমেথিতে লড়াই করার মতো আত্মবিশ্বাস নেই রাহুলের।

'আমূল বেবি'
পাশাপাশি প্রবীণ সিপিএম নেতা অচ্যুতানন্দন রাহুলকে আমূল বেবি বলেছেন। তিনি তাঁর মন্তব্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তিনি স্মরণ করিয়ে দিয়েছেন, অতীতেও তিনি ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্য রাহুলকে আমূল বেবি বলেছিলেন। প্রসঙ্গত ২০১১ বিধানসভা নির্বাচনের সময় অচ্যুতানন্দন রাহুলকে
আমূল বেবি বলেছিলেন।

কংগ্রেসের জবাব
এদিকে কংগ্রেসের মত হল মোদীর ভাষায় কথা বলছে সিপিএম। প্রশ্ন তোলা হয়েছে সারা দেশে সিপিএম কোথায়।












Click it and Unblock the Notifications