আগরতলার ৪৩ নম্বর ওয়ার্ডের কোনও বুথে নেই বিরোধী এজেন্ট! পুরনির্বাচনে 'হামলা'র অভিযোগে সরব বাম-তৃণমূল
রাতে প্রার্থীদের বাড়িতে হামলা ও ভোটারদের ভয় দেখানোর অভিযোগের আবহে এদিন সকালে ত্রিপুরার (Tripura) বিভিন্ন জায়গায় পুর নির্বাচন (municipal Election) শুরু হয়েছে। আগরতলার বিভিন্ন জায়গা থেকে সিপিএম (CPIM) ও তৃণমূলের (Trin
রাতে প্রার্থীদের বাড়িতে হামলা ও ভোটারদের ভয় দেখানোর অভিযোগের আবহে এদিন সকালে ত্রিপুরার (Tripura) বিভিন্ন জায়গায় পুর নির্বাচন (municipal Election) শুরু হয়েছে। আগরতলার বিভিন্ন জায়গা থেকে সিপিএম (CPIM) ও তৃণমূলের (Trinamool Congress) এজেন্টদের ভয় দেখানোর পাশাপাশি হামলার খবর এসেছে। যদিও বিজেপির (BJP) তরফ থেকে সব অভিযোগ অস্বীকার করা হয়েছে।

রাতে বিভিন্ন জায়গায় ভয় দেখানোর অভিযোগ
পুরভোটের আগের রাতে আগরতলা-সহ বিভিন্ন জায়গায় সিপিএম এবং তৃণমূলের প্রার্থী ও তাদের সমর্থকদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে। বাইক বাহিনী এই ভয় দেখানো এবং হামলার কাজে লিপ্ত ছিল বলে অভিযোগ। কংগ্রেসের অভিযোগ রাতে বিভিন্ন গাড়িতে করে আগরতলায় বাইরের লোক ঢোকানো হয়েছে। বাধারঘাট বিধানসভা এলাকায় সিপিএম-এর আঞ্চলিক কমিটির সদস্য নবকুমার সাহার বাড়িতে হামলা করা হয় বলে অভিযোগ। অন্যদিকে আগরতলার ৫ নম্বর ওয়ার্ডেও হামলার ঘটনা ঘটে। তৃণমূলের প্রার্থী শ্যামল পালের এজেন্টদের ওপরে হামলা করে মাথা ফাটিয়ে গেওয়া হয়। সিপিএম হামলার অভিযোগ করেছে বিলোনিয়াতেও। তৃণমূলের অভিযোগ আমবাসায় তাদের প্রার্থীর বাড়িতে হামলা করা হয়েছে।

আগরতলায় একের পর এক বুথ এজেন্টশূন্য
এদিন সকালে মক পোল চলার সময়ে আগরতলার ৫ নম্বর ওয়ার্ডে তৃণমূলের পোলিং এজেন্টদের ওপরে হামলা করা হয় বলে অভিযোগ। তৃণমূলের তরফ থেকে বিজেপির ওপরে হামলার অভিযোগ তোলা হয়েছে। ভয়ে তৃণমূলে এজেন্ট বুথে বসতে না চাইলেও প্রার্থী তাঁদের বসার জন্য চাপ দিতে থাকেন। যে ছবি ধরা পড়েছে সংবাদ মাধ্যমের ক্যামেরায়। অন্যদিকে ৪৩ নম্বর ওয়ার্ডে সবমিলিয়ে ৮ টি বুথ রয়েছে। কোনও বুথেই বিরোধী এজেন্ট দেখা যায়নি।

বিজেপিও অভিযোগ করেছে
এদিন সকালে সিপিএম কিংবা তৃণমূলের তোলা সব অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। পাশাপাশি এদিন ভোট শুরু হওয়ার পরে ২০ নম্বর ওয়ার্ডের একটি বুথে তৃণমূল বহিরাগতদের জড়ো করছে বলে অভিযোগ তোলা। ৪ নম্বর বুথে বিজেপির বিরুদ্ধে বহিরাগতদের জড়ো করার অভিযোগ তৃণমূল। আগরতলায় ৪১ নম্বর ওয়ার্ডের কবিরাজ তিল্লা এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ করেছে তৃণমূল। তবে পুলিশের তরফে দাবি করা হয়েছে, অভিযোগ পাওয়ার পরে সবক্ষেত্রেই ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে, সব দলের থেকেই অভিযোগ এসেছে। কর্তব্যরত পুলিশ কর্মীরা সঙ্গে সঙ্গেই ভিড় সরিয়ে দিচ্ছেন।

২০টির মধ্যে ৭ টিতে পুরবোর্ড গঠন নিশ্চিত করেছে বিজেপি
এদিন আগতরতলা পুর কর্পোরেশন ছাড়াও ১৩ টি পুর পরিষদ এহং ৬ টি নগর পঞ্চায়েতে ভোটগ্রহণ হচ্ছে। তবে এর মধ্যে ৭ টি পুরবোর্ড গঠন নিশ্চিত করে ফেলেছে বিজেপি। যেসব জায়গায় বিজেপি পুরবোর্ড গঠন নিশ্চিত করেছে সেগুলি হল মোহনপুর, উদয়পুর, রানিরবাজার, শান্তিরবাজার, বিশালগড়। এছাড়াও কমলপুর এবং জিরানিয়া নগর পঞ্চায়েতের বোর্ড গঠন নিশ্চিত করে ফেলেছে গেরুয়া শিবির। নির্বাচনের আগেই ৩৪ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তারা।












Click it and Unblock the Notifications