CPIM Party Congress 2025: শুধু দেশেই নয়, বাংলায় শূন্য সিপিএমকে চাঙ্গা করতে পারবেন? বড় চ্যালেঞ্জ বেবির সামনে
CPIM Party Congress 2025: কেরলের স্বল্পভাষী বাম নেতা এম এ বেবিকে (M A Baby) সিপিএমের সাধারণ সম্পাদক পদের জন্য বেছে নেওয়া হল। শুধু তাই নয়, আরও ৮ সদস্যকে যুক্ত করা হয়েছে পলিটব্যুরোতে। বেশির ভাগ ক্ষেত্রেই নতুন মুখ। ৭৫ বছরের যে বয়স সীমা বেধে দেওয়া হয়েছে দলের তরফে, সেই ভিত্তিতেই দলের একাধিক বর্ষীয়ান নেতার পরিবর্তে নতুন মুখ আনা হয়েছে। কার্যত 'সংস্কারের' পথে হেঁটে সদস্য পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে প্রকাশ কারা, বৃন্দা কারাত, সূর্যকান্ত মিশ্র, সুভাষিনী আলি, মানিক সরকার, জি রামা কৃষ্ণানের মতো নেতাকেও।
তবে এ ক্ষেত্রে ব্যতিক্রমও হয়েছে, আর তা হল কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের ক্ষেত্রে। ৭৯ বছর বয়স হওয়া সত্ত্বেও পলিটব্যুরোর মতো সদস্য পদে রয়ে যাচ্ছেন তিনি। গত প্রায় ছয় দিন ধরে আয়োজিত কনফ্লেভ শেষ হয়েছে সম্প্রতি। বামেরা যাকে পার্টি কংগ্রেস (CPIM Party Congress 2025) বলে উল্লেখ করে। সেখানেই একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বলে ভালো সাহসী সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, দলের কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেয়েছে ৩০ জন নতুন সদস্য। পলিটব্যুরোর সদস্য হিসেবে না থাকলেও প্রকাশ কারাট বৃন্দা কারাত, মানিক সরকার ও সুভাষিনী আলিকে কেন্দ্রীয় কমিটিতে আমন্ত্রিত সদস্য হিসেবে জায়গা দেওয়া হয়েছে। উল্লেখ্য ২০২২ এর পাটি কংগ্রেসের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে পলিটব্যুরো এবং কেন্দ্রীয় কমিটির সদস্যদের বয়সের সর্বোচ্চ সীমা হবে ৭৫।
আর সেই সিদ্ধান্ত মেনেই বড় পদক্ষেপ।
উল্লেখ্য, ৮ জন নতুন পলিটব্যুরোর সদস্যদের মধ্যে রয়েছেন, ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, তামিলনাড়ুর প্রাক্তন সিপিএমের সেক্রেটারি কে বালা কৃষ্ণান, ট্রেড ইউনিয়ন লিডার ইউ বাসুকি, রাজস্থানের সংসদ আমরা রাম, পশ্চিমবঙ্গের শ্রীদীপ ভট্টাচার্য, অল ইন্ডিয়া কিষান সভার সাধারণ সম্পাদক বিজু কৃষ্ণান, অল ইন্ডিয়া ডেমোক্রেটিক হুমেন্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মরিয়ম ধাওয়ালে, প্রাক্তন ছাত্রনেতা আর অরুণ কুমার। এরা প্রত্যেকেই আগে কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।
পার্টি কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে ৮৪ জনকে বেছে নেওয়া হয়েছে এর মধ্যে ৩০ জন নতুন মুখ রয়েছেন। সূত্রের খবর, মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গের সিপিএম সদস্যরা চেয়েছিলেন অশোক ধাবালে দলের সাধারণ সম্পাদক হন। কিন্তু কেরলের প্রস্তাব দেন প্রকাশ করাত। এদিকে দলের সাধারণ সম্পাদক থাকাকালীন সীতারাম ইয়েচুরির মৃত্যু হওয়ার পর থেকে দলের সব দায়িত্ব সামলাচ্ছিলেন সিটুর ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট ডি এল কারাদ। তাই ভোটে লড়ার সিদ্ধান্ত নেন কারাদ।
সূত্রের খবর উত্তরপ্রদেশের আরেক সদস্য ভোটে লড়তে চেয়েছিলেন তবে পরে তিনি তার সিদ্ধান্ত বদল করেন। এদিকে বেবি জানিয়েছেন, পশ্চিমবঙ্গের সিপিএমের রাজ্য সম্পাদক তথা পলিট ব্যুরো সদস্য মহম্মদ সেলিম তার নাম সাধারণ সম্পাদক পদের জন্য প্রস্তাব দেন। আর সেই সিদ্ধান্তকে সমর্থন করেন অশোক ধাবালে।
এদিকে দল কোন দিকেই তার পরিধি বিস্তার করতে পারছে না, বিশেষ করে ২০০৯ এর পর থেকে ক্রমশ গ্রাফ নামছে নিচের দিকে। শুধু বাংলা নয়। কার্যত গোটা দেশেই দলের অবস্থা একেবারে অথৈবচ! ২০০৪ সালে সিপিএম ৪৪টি লোকসভা আসনে জিতেছিল। ২০০৯ সালে সেই সংখ্যা কমে দাঁড়ায় ১৬।
এরপর থেকে ক্রমশ কমতে কমতে ২০২৪ এর লোকসভা নির্বাচনে সিপিএম সংসদের সংখ্যা দাঁড়িয়েছে মোট চার। চার সংসদের মধ্যে দুজন তামিলনাড়ুর ও একজন রাজস্থানের। কেরলের মাত্র একজন এমপি রয়েছেন। বাংলা ও ত্রিপুরায় সেই সংখ্যা একেবারে শূন্য। অথচ একসময় বাংলা ও ত্রিপুরার শাসন ক্ষমতা ছিল বামেদের হাতেই।
আর তাই দলের নতুন সাধারণ সম্পাদক বেবির কাঁধে এখন গুরুদায়িত্ব। বিশেষত বাংলা ও ত্রিপুরার দিকে নজর দেওয়া প্রয়োজন বলে মনে করছেন রাজনীতির কারবারিরা। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ার পর বেবি বলেন, আমি বেশ কিছু সময় ধরে দলের পলিটব্যুরোর সদস্য হিসেবে কাজ করছি। তবে দলের সাধারণ সম্পাদক পদে কাজ করা অনেক বড় চ্যালেঞ্জ। তবে আমি মনে করি, পার্টি কংগ্রেসের যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে জাতীয় রাজনীতিতে জায়গা করে নেওয়ার ক্ষেত্রে সুবিধা হবে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications