Tripura Elections 2023: সিপিআইএম-এর বিধায়কের যোগদান বিজেপিতে! জোট-অসন্তোষে আরও ভাঙনের আশঙ্কা বাম-কংগ্রেসে

ত্রিপুরায় ভোট ঘোষণার পরে সিপিআইএম তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। জোট হচ্ছে কংগ্রেসের সঙ্গে। তবে এই জোট আর প্রার্থী তালিকা নিয়ে বাম তথা সিপিআইএম এবং কংগ্রেসের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে।

ত্রিপুরায় ভোট ঘোষণার পরে মনোনয়ন জমা দেওয়ার তিন দিন বাকি। সেই সময় দলবদলে জোয়ার এসেছে। বুধবার সিপিআইএম এবং তৃণমূল থেকে দুই হেভিওয়েট নেতা বিজেপিতে যোগ দিয়েছেন। চলছে একেবারে নিচু তলায় দলবদল।

দিন কয়েকের মধ্যে আরও বড় যোগদানের সম্ভাবনা, এমনটাই খবর বিভিন্ন রাজনৈতিক দল সূত্রে।

দিল্লিতে যোগদান পর্ব

দিল্লিতে যোগদান পর্ব

ত্রিপুরায় কৈলাশহর থেকে সিপিআইএম-এর টিকিটে নির্বাচিত মাবোসার আলি বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং ত্রিপুরা বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্যের উপস্থিতি বিজেপিতে যোগ দিয়েছেন। অন্যদিকে বিজেপিতে যোগ দিয়েছেন ত্রিপুরা তৃণমূলের প্রাক্তন রাজ্য সভাপতি সুবল ভৌমিক। তিনি অবশ্য ২০১৯ লোকসভা নির্বাচনের আগে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন। এরপর ২০২১-এর জুলাইয়ে তিনি তৃণমূলে যোগ দেন। তাঁর এই বর্তমান যোগদান কার্যত ঘরে ফেরার মতোই।

দুই নেতাকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী

দুই নেতাকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী

ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা কৈলাশহরের সিপিআইএম বিধায়ক মাবোসার আলি এবং প্রাক্ত বিধায়ক সুবল ভৌমিককে দলে স্বাগত জানিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন।

কৈলাশহরে প্রভাব রয়েছে মাবোসার আলির

কৈলাশহরে প্রভাব রয়েছে মাবোসার আলির

ত্রিপরায় সিপিআইএম নেতৃত্বাধীন বামফ্রন্ট ইতিমধ্যেই তাদের প্রর্থী তালিকা প্রকাশ করেছে। সেখানে এক নির্দল-সহ ৪৭ জনের নাম রয়েছে। সেই তালিকায় ছিল না কৈলাশহরের কোনও প্রার্থীর নাম। বামেরা ত্রিপুরায় ১৩ টি আসন ছেড়েছে কংগ্রেসকে। এছাড়াও বর্তমানের আট বিধায়ককে তারা বাদ দিয়েছে। সেই তালিকায় রয়েছে কৈলাশহর। সূত্রের খবর অনুযায়ী, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা এই কৈলাশহর থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।

নরেন্দ্র মোদীর প্রশংসা

নরেন্দ্র মোদীর প্রশংসা

কৈলাশহর কেন্দ্রটি কংগ্রেসকে ছেড়ে দেওয়ার বিষয়টি স্থানীয় সিপিআইএম নেতৃত্ব ভাল ভাবে নেয়নি। অন্যদিকে এই কেন্দ্রে মাবোসার আলির যথেষ্ট প্রভাব রয়েছে। সিপিআইএম-এর প্রার্থী তালিকা প্রকাশের পর থেকে মাবোসার আলির সঙ্গে অনেকেই আর যোগাযোগ করতে পারেননি। পরে বুধবার তিনি দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগদান করেন। বিজেপিতে যোগদানের পরে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কল্যাণমূলক প্রকল্পের প্রশংসা করেছেন।

জোট নিয়ে অসন্তোষ

জোট নিয়ে অসন্তোষ

ত্রিপুরায় বাম-কংগ্রেসের জোট নিয়ে অসন্তোষ রয়েছে দুপক্ষেই। সিপিআআইএম তথা বামেদের নিচুতলার কর্মীদের স্মরণে রয়েছে ১৯৯৩-৯৮ সালের কংগ্রেস টিইউজেএস জোট সরকার। অন্যদিকে কংগ্রেস কর্মীদের কাছে পরবর্তী ২০১৮ পর্যন্ত ২৫ বছরের বামফ্রন্ট সরকার। দুপক্ষেরই একে অপরের ওপরের ওপরে অত্যাচারের অভিযোগ রয়েছে। জোট নিয়ে অসন্তোশে প্রবীণ কংগ্রেস নেতা বিল্লাল মিয়া-সহ বেশ কয়েকজন বিজেপিতে যোগ দিতে পারেন বলে বিজেপি সূত্রে দাবি। এই অসন্তোষ ভোটের ফলে কতটা প্রভাব ফেলে এখন সেটাই দেখার।

(ছবি সৌজন্য: ত্রিপুরা বিজেপির ফেসবুক পেজ)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+