আদানি গোষ্ঠীর শেয়ার-ধসে ক্ষতি LIC-SBI-র! সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্ত দাবি ইয়েচুরির
আদানি গোষ্ঠীর শেয়ার মূল্যে ধসে উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করলেন সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। দেশবাসীর সঞ্চয় বিপন্ন হয়ে পড়ছে বলেও অভিযোগ করেন তিনি।
আদানি গোষ্ঠীকে নিয়ে সাম্প্রতিক বিতর্কে নরেন্দ্র মোদী সরকারকে নিশানা করলেন সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। এদিন তিনি কেন্দ্রীয় কমিটির বৈঠকের মাঝেই কলকাতায় সাংবাদিক সম্মেলন করেন। সেখানে তিনি অভিযোগ করেন দেশের সম্পদ লুট করা হচ্ছে। অনিশ্চিত হয়ে পড়ছে এলআইসি ও ব্যাঙ্কের কাছে গচ্ছিত রাখা দেশের কোটি কোটি সাধারণ মানুষের টাকা।

উচ্চ পর্যায়ের তদন্ত দাবি
সিপিআইএম-এর সাধারণ সম্পাদক এব্যাপারে সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্ত কমিটি গঠনের দাবি করেন। তিনি বলেছেন, এখানে দেশের কোটি কোটি মানুষের সম্পদ সুরক্ষিত রাখার প্রশ্ন জড়িয়ে রয়েছে। এব্যাপারে রিজার্ভ ব্যাঙ্ক এবং সেবিকে দিয়েও তদন্তের দাবি তিনি করেছেন। কেননা এখানে আরবিআই ব্যাঙ্কগুলির নজরদারি সংস্থা এবং সেবি শেয়ার বাজারের নজরদারি সংস্থা। সময় বেঁধে দিয়ে তদন্ত করানোর দাবি তিনি করেছেন। সংসদের বাজেট অধিবেশন শেষ হওয়ার আগে এই সম্পর্কিত রিপোর্ট পেশ করার দাবি তিনি তুলেছেন।

বিপজ্জনক বিনিয়োগ খুঁজতে তদন্ত কমিটি গঠনের দাবি
সীতারাম ইয়েচুরি এদিন অভিযোগ করেছেন, এই রকম আরও অনেক ক্ষেত্রে বিপজ্জনক বিনিয়োগ করা হয়েছে। দেশের কোনও কোন প্রতিষ্ঠানে এমন বিনিয়োগ রয়েছে, তা খুঁজে বের করার দাবি করেন তিনি। এর জন্য অর্থমন্ত্রক, বাণিজ্য মন্ত্রক এবং বিদেশ মন্ত্রকের প্রতিনিধিদের নিয়ে কমিটি গঠন করার দাবি তিনি করেছেন। পাশাপাশি তিনি বলেছেন, সাধারণ মানুষের সঞ্চয় সুরক্ষিত রাখতে এই কমিটি সরকারকে সুপারিশ করতে হবে।

দেশবাসীর সঞ্চয় বিপন্ন
সিপিআইএম-এর সাধারণ সম্পাদক বলেছেন, আদানি গোষ্ঠীর শেয়ারের দাম পড়ে যাওয়ায় দেশবাসীর সঞ্চয় বিপন্ন হয়ে পড়েছে। এছাড়াও এলআইসি রিংবা স্টেট ব্যাঙ্কে মানুষের জীবনভর উপার্জনের সঞ্চয় জমা রয়েছে। তিনি বলেছেন, আদানির সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর সম্পর্ক সকলেই জানেন। তাদের জেটে প্রধানমন্ত্রী ভ্রমণের ছবি আগেই প্রকাশিত হয়েছে। অভিযোগ করেছেন, সরকারি সহায়তায় এই গোষ্ঠীর উত্থান হয়েছে। এব্যাপারে তিনি কর্পোরেট বন্ডে গোপন লেনদেনের তথ্য সামনে আনার দাবি তুলেছেন। কেননা কর্পোরেট বন্ডের ৮০ শতাংশই পাচ্ছে বিজেপি।

সরকার এখনও চুপ
পরপর দুদিন আদানি গোষ্ঠীর শেয়ার মূল্যে ব্যাপক ধস এবং এর প্রভাব এলআইসি এবং স্টেট ব্যাঙ্কের ওপরে পড়লেও সরকার এখনও পর্যন্ত কোনও মন্ত্বব্য করেনি। ইয়েচুরি বলেছেন, দেখতে হবে ব্যাঙ্ক জালিয়াতি করে বিদেশে পালানোর তালিকায় যেন আর কোনও নাম যুক্ত না হয়।
প্রসঙ্গত মার্কিন সংস্থা হিন্ডেনবার্দ রিসার্চের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, আদানি গোষ্ঠী কারচুপি করে শেয়ারের দর বাড়িয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications