ভারাভারা রাও, অখিল গগৈ সহ সমস্ত রাজনৈতিক বন্দিদের অবিলম্বে মুক্তির দাবি বামেদের, টুইটারে বিবৃতি
ভারাভারা রাও, অখিল গগৈ সহ সমস্ত রাজনৈতিক বন্দিদের অবিলম্বে মুক্তির দাবি বামেদের, টুইটারে বিবৃতি
করোনা আবহের মাঝেই দেশের বিভিন্ন জেলে থাকা রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবীতে সরব হতে দেখা গেল সিপিআই(এম)-কে। এদিন এই প্রসঙ্গে একটি টুইটারে একটি বিবৃতিও প্রকাশ করতে দেখা যায় সিপিআই(এম)-র জাতীয় সম্পাদক সীতারাম ইয়েচুরিকে। পলিটব্যুরোর বৈঠকের পর সর্বসম্মতি ক্রমেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

এদিকে কদিন ধরেই জেল বন্দি অবস্থায় কবি-সমাজকর্মী-সাংবাদিক ভারাভারা রাওয়ের শারীরিক অবস্থার ক্রমশ অবনতির কথা শোনা যায়। এলগার পরিষদ মামলায় অভিযুক্ত হওয়ায় বছরেরও বেশি সময় ধরে জেলবন্দি হয়ে রয়েছেন ভারাভারা রাও। পাশাপাশি জেল বন্দি অবস্থাতেই করোনা আক্রান্ত হয়েছেন অসমের কৃষক নেতা অখিল গগৈ। তাঁরও শারীরিক অবস্থা বিশেষ ভালো নেই বলে খবর। গত বছর অসমে হিংসাত্মক আন্দোলনে জড়িত থাকার অভিযোগে জাতীয় তদন্তকারী দল, এনআইএ তাঁকে গ্রেফতার করে। বর্তমানে গুয়াহাটি কারাগারে বন্দী রয়েছেন তিনি।
এদিকে জেলে তাদের নূন্যতমন চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না বলে অভিযোগ। পাশাপাশি করোনা আবহের মধ্যেও তাদের কার্যত গাদাগাদি করে থাকতে বাধ্য করা হচ্ছে। বর্তমানে এই প্রসঙ্গেও পলিটব্যুরোর বৈঠকে উদ্বেগ প্রকাশ করতে দেখা যায় একাধিক বাম নেতৃত্বকে। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে জেলবন্দী সমাজকর্মী সুধা ভরদ্বাজ, গৌতম নাভালকা, সোমা সেনদের শারীরিক অবস্থা নিয়েও আশঙ্কা প্রকাশ করা হয়। এদিকে গত কয়েক বছর ধরে একাধিক মামলায় বাম মনোভাবাপন্ন সমাজকর্মী ভারাভারা রাও সহ প্রায় ১১ জন সমাজকর্মীকে জেল বন্দী রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। বর্তমানে করোনা সঙ্কট ও শারীরিক অবস্থার কথা ভেবে এদের সকলেরই অবলম্বে জামিনে মুক্তির পাশাপাশি যথাযথ চিকিৎসা পরিষেবা দেওয়ারও দাবি করা হয়েছে সিপিআই(এম)-র তরফে।












Click it and Unblock the Notifications