এনডিএকে কোণঠাসা করতে বিহারের মহাজোটে বামেরা! আরজেডি-র সঙ্গে যৌথ লড়াইয়ের ঘোষণা

বিহার নির্বাচনী মহাজোটে বামেরা! গেরুয়া শিবিরকে ধাক্কা দিতেই নয়া সিদ্ধান্ত

দিন যত এগোচ্ছে ততই উত্তাপ বাড়ছে বিহার নির্বাচনের। ইতিমধ্যেই করোনা আবহে নির্বাচন প্রক্রিয়া নিয়ে একাধিক বিধিনিষেধ সম্বলিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এদিকে প্রধান বিরোধী দল আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব কারাবন্দি থাকায় খানিকটা হলেও পাল্লা ভারী এনডিএ জোট। এমতাবস্থায় জেডিইউ-বিজেপি শিবিরকে ধাক্কা দিতেই বিরোধী মহাজোটে যাওয়ার সিদ্ধান্ত নিল বামেরা।

মহাজোটের হাত শক্ত করতে চাইছে সিপিআই-সিপিআইএম

মহাজোটের হাত শক্ত করতে চাইছে সিপিআই-সিপিআইএম

বুধবারই এই বিষয়ে চূড়ান্ত ঘোষণা করে সিপিআই ও সিপিআই(এম)। ক্ষমতাসীন এনডিএ-র পরাজয় নিশ্চিত করতেই বিহারের মহাগাঁটবন্ধনের হাত শক্ত করতে চাইছে বামেরা। যদিও সিপিআই(এমএল) জোটের রাস্তায় হাঁটবেন কিনা সেই ব্যাপারে নিশ্চিত রূপে কিছু জানা যায়নি। তবে অন্যান্য বাম নেতৃত্ব আগামীতে তাদের সঙ্গে এই বিষয়ে কথা বলবেন বলে জানিয়েছেন। এদিকে অক্টোম্বর-নভেন্বরের মধ্যেই ভোট প্রক্রিয়া শেষ হতে চলেছে বিহারে।

আরজেডি নেতৃত্বের সঙ্গে বৈঠকে বামেরা

আরজেডি নেতৃত্বের সঙ্গে বৈঠকে বামেরা

সদ্য সিপিআই এবং সিপিআই(এম)-র বেশ কিছু প্রথমসারির নেতৃত্ব আরজেডি প্রেসিডেন্ট জগদানন্দ সিংয়ের সঙ্গে দেখা করেন বলে জানা যায়। আসন্ন ভোটের রণকৌশল নিয়েও দুই শিবিরের নেতাদের মধ্য বিস্তারিত আলোচনা হয় বলে খবর। তারপরেই আসন্ন ভোটে মহাজোটের শরিক হওয়ার কথা জানায় বামেরা।

 জোটের পথে হাঁটবে কি সিপিআইএমএল ?

জোটের পথে হাঁটবে কি সিপিআইএমএল ?

এদিকে বর্তমান বিধানসভায় কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার (মার্কসবাদী-লেনিনবাদী) তিনজন বিধায়ক রয়েছেন। সেখানে সিপিআই এবং সিপিআই(এম) এর কোনও প্রতিনিধিত্বই নেই। সেখানে আগামীতে সিপিআই(এমএল) এই জোটে এলে তা যে বর্তমান শাসক শিবিরের চিন্তা বাড়াবে তা বলাই বাহুল্য।

এনডিএ জোটে কোন কোন দল রয়েছে ?

এনডিএ জোটে কোন কোন দল রয়েছে ?

এদিকে রাজ্যের ক্ষমতাসীন এনডিএতে জোটে রয়েছে নীতীশ কুমারে জেডি(ইউ), বিজেপি এবং এলজেপি। অন্যদিকে আবার একাধিক সিদ্ধান্তহীনতার অভিযোগ তুলে সম্প্রতি বিরোধী জোট থেকে বেরিয়ে যাওয়ার কথা বলে হিন্দুস্তানি আওম মোর্চা (এইচএএম)। সদ্যই প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মাঝির দল এই ঘোষণা করে বলে জানা যায়। তারপরেই আসন্ন বিধানসভা নির্বাচনের বিরোধী জোটের বাস্তবায়ন নিয়েই একগুচ্ছ প্রশ্ন উঠে যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+