দিল্লি CP নিয়োগের ক্ষেত্রে বেনিয়মের অভিযোগে, সুপ্রিম কোর্টে কোণঠাসা কেন্দ্র

কেন্দ্রীয় সরকারের একাধিক নির্দেশ অমান্য করেছেন, এমনকি সুপ্রিম কোর্টের নির্দেশও পালন করেননি। এই অভিযোগেই এবার দিল্লির পুলিশ কমিশনার পদে আইপিএস আধিকারিক রাকেশ আস্থানার নিয়োগের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল সেন্টার ফর পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন।

সুপ্রিম কোর্টে কোণঠাসা কেন্দ্র

আইনজীবী প্রশান্ত ভূষণের মাধ্যমে আদালতে পেশ করা এই আবেদনপত্রে চলতি বছরের ২৭ তারিখ আস্থানার কমিশনার পদে নিয়োগ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে৷ ওই মাসেরই ৩১ জুলাই তারিখে তিনি অবসর গ্রহণ করতে চলেছিলেন। এর আগে তিনি গুজরাটে কর্মরত ছিলেন।

একইসঙ্গে স্বেচ্ছাসেবী সংগঠনটি কেন্দ্রের কাছে একটি নির্দেশিকারও দাবি করেছে৷ তাদের আবেদন, অনতিবিলম্বে দিল্লিতে নতুন পুলিশ কমিশনার নিয়োগ করা হোক৷ এর আগে প্রকাশ সিং বনাম কেন্দ্রীয় সরকার মামলায় যে রায় দিয়েছিল আদালত, তা মেনেই পদক্ষেপ নিক কেন্দ্র। সেই মামলাটির রায়ে আদালত স্পষ্ট জানিয়েছিল, কোনও আধিকারিকের চাকরির মেয়াদ ছ'মাসের কম থাকলে তাঁকে পুলিশ প্রধান পদে বদলি করা যাবে না।

রাকেশ আস্থানাকে পুলিশ কমিশনার পদে বদলি করা ঠিক কোন কারণে অনৈতিক, তাও জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠনটি৷ মোট চারটি কারণ উল্লেখ করেছে তারা। এক, প্রকাশ সিং কেসে যে নির্দেশ দিয়েছিল আদালত তা ভায়োলেট করা হয়েছে৷ দুই, মৌলিক আইন ৫৬ বি এর উলঙ্ঘন, যেখানে বলা হয়েছে কোনও সরকারি অফিসারকে সাত বছরের বেশি এক্সটেনশন দেওয়া যাবে না। তিন, ইন্ডিয়া সার্ভিস রুল ১৯৬০ অনুসারে দিল্লি পুলিশ কমিশনার পদে আস্তানাকে বসাতে পারে না কেন্দ্র। চার, আস্তানার নিয়োগের আগে কোনও UPSC বোর্ড বসায়নি কেন্দ্র৷

গুজরাট ক্যাডার থেকে সোজাসুজি দিল্লি সিপির পদে আস্তানার নিয়োগ নিয়ে একাধিক বিতর্ক তৈরি হয়েছে৷ এমনিতেই, বিজেপি এখন গুজরাট লবির হয়ে গিয়েছে বলে মাঝে মাঝে অভিযোগ করে থাকে বিরোধীরা৷ তারপর গুজরাট ক্যাডার থেকে দিল্লির সিপি নিয়োগ নিয়ে বিতর্ক তুঙ্গে৷ আম আদমী পার্টির তরফে এর আগেও মোদী সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ ছিল৷ এবার সেগুলো আরও বেশি করে সামনে এনেছে কেজরিওয়াল সহ বিরোধীরা৷ এককথায় আস্তানার নিয়োগ নিয়ে কোর্ট এবং রাজনীতির ময়দানে বেশ কিছুটা ব্যাকফুটেই মোদী সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+