দেশে মুদ্রাস্ফীতি নিম্নগামী! পৌঁছল ১৮ মাসের মধ্যে সর্বনিম্ন ৪.৭%-এ
ভোক্তা মূল্য সূচক ভিত্তিক মুদ্রাস্ফীতি গত ১৮ মাসের মধ্যে সর্বনিম্ন। গত মার্চ মাসে ৫.৫ শতাংশ থেকে এপ্রিলে ৪.৭ শতাংশে পৌঁছেছে। অন্যদিকে মার্চের পর এপ্রিলেও মুদ্রাস্ফীতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কমফোর্ট জোনের মধ্যে রয়েছে। খাদ্যের দাম কমার কারণেই মুদ্রাস্ফীতি হ্রাস পেয়েছে।
এদিন জাতীয় পরিসংখ্যান অফিসের এপ্রিলের ভোক্তা মুল্যসূচক (CPI) ভিত্তিক মুদ্রাস্ফীতির রিপোর্ট সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে মুদ্রাস্ফীতি ১৮ মাসের মধ্যে সর্বনিম্ন ৪.৭ শতাংশে নেমে এসেছে। খুচরো মুদ্রাস্ফীতি ২০২২-এর মে মাসে ছিল ৫.৬৬ শতাংশ এবং ২০২৩-এর ফেব্রুয়ারিতে ছিল ৬.৪৪ শতাংশ।

রিপোর্টে বলা হয়েছে খাদ্যদ্রব্যের মূল্য হ্রাসের কারণে এপ্রিলে খুচরো মুদ্রাস্ফীতি হ্রাস পেয়েছে। খাদ্যদ্রব্যের মুদ্রাস্ফীতি মার্চে ৪.৭৯ শতাংশের তুলনায় এপ্রিলে ৩.৮৪ শতাংশে নেমে এসেছে। এছাড়াও এপ্রিলে যেখানে শহুরে মুদ্রাস্ফীতি ৪.৮৫ শতাংশ, সেখানে গ্রামীণ মুদ্রাস্ফীতি ৪.৬৮ শতাংশ।

প্রসঙ্গক্রমে উল্লেখ করা যেতে পারে অর্থনীতিবিদরা খুচরো মুদ্রাস্ফীতি হ্রাসের পূর্বাভাস দিয়েছিলেন। এই মুদ্রাস্ফীতি হ্রাস রিজার্ভ ব্যাঙ্কের ক্ষেত্রেও স্বস্তির। কেননা তারা শে, নীতি পর্যালোচনায় আগের অবস্থানই বজায় রেখেছিল। অর্থনীতিবিদরা ইঙ্গিত করেছেন, মে মাসের পর মুদ্রাস্ফীতি হ্রাসের প্রবণতায় পরিবর্তন আসতে পারে।
এদিকে দেশে শিল্প উৎপাদনের পরিমাপ ইন্ডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ফেব্রুয়ারিতে ৫.৬ শতাংশ থেকে মার্চে ১.১ শতাংশে নেমে এসেছে।












Click it and Unblock the Notifications