দেশের পঞ্চদশ, তামিলনাড়ু থেকে তৃতীয়! উপরাষ্ট্রপতি হলেন এনডিএ জোটের প্রার্থী রাধাকৃষ্ণণ

দেশের পঞ্চদশ উপরাষ্ট্রপতি হলেন চন্দ্রপুরম পন্নুসামি রাধাকৃষ্ণণ। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ও বিজেপির সঙ্গে তাঁর নিবিড় যোগ রয়েছে। এই নিয়ে তামিলনাড়ু থেকে তৃতীয় কেউ উপরাষ্ট্রপতি নির্বাচিত হলেন।

স্বাস্থ্যের কারণ দেখিয়ে গত ২১ জুলাই আচমকাই পদত্যাগ করেছিলেন জগদীপ ধনখড়। ফলে উপরাষ্ট্রপতি নির্বাচন জরুরি হয়ে পড়েছিল।

উপরাষ্ট্রপতি নির্বাচনে লোকসভা ও রাজ্যসভার সাংসদদের নিয়ে ইলেক্টরাল কলেজ গঠিত হয়েছিল। আজ সকাল ১০টা থেকে বিকেল ৫টা অবধি চলে ভোটগ্রহণ। বিজু জনতা দলের সাতজন, ভারত রাষ্ট্র সমিতির ৪ জন এবং শিরোমণি অকালি দল ও এক নির্দল সাংসদ- মোট ১৩ জন ভোটদানের থেকে বিরত থাকেন।

মহারাষ্ট্রের রাজ্যপাল রাধাকৃষ্ণণের বিপক্ষে ইন্ডি জোট প্রার্থী করেছিল অবসরপ্রাপ্ত বিচারপতি বি সুদর্শন রেড্ডিকে। আজ উপরাষ্ট্রপতি নির্বাচনে সবার প্রথমে ভোট দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর একে একে ভোট দেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং, জেপি নাড্ডা, কিরেণ রিজিজু প্রমুখ। ইন্ডি জোটের পক্ষে ভোট দেন রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী। অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল কংগ্রেস সাংসদরাও ভোটাধিকার প্রয়োগ করেন।

জানা যাচ্ছে, রাধাকৃষ্ণণ ৪৫২টি ও রেড্ডি ৩০০টি ভোট পেয়েছেন। কংগ্রেস অবশ্য পরাজয়ের মধ্যেও ইতিবাচক দিক খুঁজে পেয়েছে। কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ দাবি করছেন, ২০২২ সালে উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের প্রার্থী যেখানে ২৬ শতাংশ ভোট পেয়েছিলেন, সেখানে এবার তা বেড়ে হয়েছে ৪০ শতাংশ। ফলে বিজেপি নৈতিক ও রাজনৈতিকভাবে পরাস্তই হয়েছে ঐক্যবদ্ধ বিরোধীদের দাপটের কাছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+