কথা দিয়েছিলেন রাজসাক্ষী হবেন! তার আগেই রেললাইনে ধারে দেহ উদ্ধার কক্স অ্যান্ড কিংসের ম্যানেজারের
কথা দিয়েছিলেন রাজসাক্ষী হবেন! তার আগেই রেললাইনে ধারে দেহ উদ্ধার কক্স অ্যান্ড কিংসের ম্যানেজারের
ইতিমধ্যেই ইয়েস ব্যাঙ্ক দুর্নীতি মামলার তদন্তে হাত লাগিয়েছে ইনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডির। এদিকে তদন্ত চলাকালীন ইতিমধ্যেই গোটা দুর্নীতি প্রক্রিয়ায় নাম জড়িয়েছে ভ্রমণ সংস্থা কক্স অ্যান্ড কিংসের। যা নিয়ে বেশ কিছু তথ্যপ্রমাণ হাতে এসেছে ইডির। সূত্রের খবর এই মামলায় তদন্ত এগিয়ে নিয়ে যেতে শুরু থেকেই ইডি আধিকারিকদের সাহায্য করছিলেন কক্স অ্যান্ড কিংসের ফাইনান্স ম্যানেজার বছর ৩৮-র সাগর দেশপাণ্ডে। রাজ সাক্ষী হওয়ারও প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তার আগেই রেল লাইনের ধার থেকে উদ্ধার হল সাগরের দেহ। আর তাতেই বাড়ছে রহস্য।

যদিও এই ঘটনার সঙ্গে রানা কপূরের ইয়েস ব্যাঙ্ক দুর্নীতির কোনও যোগসাজস আছে কিনা তা খতিয়ে দেখছে মুম্বই পুলিশ। গত সোনবারই উদ্ধার হয় তাঁর মৃত দেহ। যদিও এটা আত্মহত্যা না খুন তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। যদিও প্রাথমিক রিপোর্টে পুলিশের অনুমান ট্রেনে কাটা পড়েই মৃত্যু হয়েছে সাগরের। এদিকে এই মামলায় ইতিমধ্যেই ইডি দফতরে একদফা হাজিরাও দিয়েছিলেন সাগর। তাঁর পরবর্তী হাজিরার দিন ছিল ১৩ অক্টোবর।
সূত্রে খবর, ১১ই অক্টোবর রাত থেকেই নিখোঁজ হয়ে যান কক্স অ্যান্ড কিংসের এই ফাইনান্স ম্যানেজার। নিখোঁজ হয়ে যাওয়ার পরেই নউপদা থানায় নিখোঁজ ডায়েরিও করেন সাগরের পরিবার। অন্যদিকে হাজিরার ঠিক দুদিন আগে সাগরের গায়েব হয়ে যাওয়াই নতুন করে ভাবাচ্ছে পুলিশ। এদিকে সূত্রের খবর তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে বেশ কিছু প্রয়োজনীয় নথিপত্রও ইডি-র হাতে তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সাগর। এদিকে তদন্তে নেমে ইডি জানতে পারে কক্স অ্যান্ড কিংস লিমিটেডের নামে ৫৬৩ বকেয়া ঋণ রয়েছে ইয়েস ব্যাঙ্কের কাছে। এছাড়াও কক্স অ্যান্ড কিংস ফাইনান্সিয়াল সার্ভিসেস এর নামে ৪২২ কোটির ঋণ রয়েছে বলে জানা যাচ্ছে। যাতে একাধিক আর্থিক অস্বচ্ছতা দেখা গেছে বলে খবর।












Click it and Unblock the Notifications