পাচারের আগেই ধরা পড়ল কন্টেনার বোঝাই গরু! প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন
বীরভূমে গরু পাচার (cow smuggling) নিয়ে সিবিআই (cbi) তদন্তের মধ্যে গরু বোঝাই কন্টেনার গাড়ি ধরা পরল বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে। মঙ্গলবার ভোররাতে গোরক্ষা কমিটির সদস্যরা ধানবাদে এই কন্টেনার আটকে দেন। তাঁদের অভিযোগ গরু পাচ
বীরভূমে গরু পাচার (cow smuggling) নিয়ে সিবিআই (cbi) তদন্তের মধ্যে গরু বোঝাই কন্টেনার গাড়ি ধরা পরল বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে। মঙ্গলবার ভোররাতে গোরক্ষা কমিটির সদস্যরা ধানবাদে এই কন্টেনার আটকে দেন। তাঁদের অভিযোগ গরু পাচার নিয়ে কোনও নজরদারি নেই প্রশাসনের।

বিহার থেকে বাংলাদেশে গরু পাচার
গোরক্ষা কমিটির সদস্যদের অভিযোগ, বিহারের ঔরঙ্গবাদের গরুরহাট থেকে গৃহপালিত গরুর নামে এই গরু কেনা হয়। কিন্তু তা পাচার করা হয় বাংলাদেশে। বীরভূম-মুর্শিদাবাদ হয়ে বাংলাদেশে ওইসব গরু পাচার হয়ে যায়। গত এক সপ্তাহ ধরে তারা এব্যাপারে নজরদারি চালাচ্ছিলেন। খবর ছিল একসঙ্গে তিন থেকে চারটি গাড়ি গরু নিয়ে যাবে। আগে থেকে গাড়ির নম্বর পাওয়া গিয়েছিল। এরপর রাস্তার ধারে গরু বোঝাই কন্টেনার দাঁড় করানো হয়। গোরক্ষা কমিটির সদস্যদের দাবি অবৈধ উপায়ে ডাক পার্সেল লেখা কন্টেনারে গরু পাচার করা হয়। কন্টেনারে কোনও ভেন্টিলেটরও থাকে না।

কন্টেনারে গরু পাচার
ডাক পার্সেল বা ভারী জিনিসপত্র নিয়ে যাওয়ার কন্টেনারের ভিতরে গাদাগদি করে বহু গরু জাতীয় সড়ক ধরে বীরভূম হয়ে বাংলাদেশের পথে পাঠানো হচ্ছে বলে অভিযোগ। গাড়িতে নেই কোনও জানালা। তাই ওপর থেকে দেখে বোঝার উপায় নেই গাড়ির ভেতর রয়েছে গরু।

প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ
গোরক্ষা কমিটির অভিযোগ, পুলিশ প্রশাসন এদেরকে আটকায় না। তাই ধানবাদের বারবারড্ডার কাছে গরু বোঝায় কন্টেনার আটকে দেয় গোরক্ষা কমিটির সদস্যরা। গাড়ি ধরা পড়তেই চালক ও খালাসী পালিয়ে যায়। পুলিশকে ডাকা হলেও রাতে তারা আসেনি বলেওঅভিযোগ।

পুলিশের তদন্ত শুরু
গরু বোঝাই গাড়িতে দেখা যায় দু রকমের নম্বর প্লেট। সামনে এক আর পিছনের দিকে অন্য। দু'রকম নাম্বরের বিষয়টি লক্ষ্য করেন স্থানীয়রাই। প্রতিদিনই এইরকম ভাবে গরু পাচার হচ্ছে বলে অভিযোগ তাঁদের। ঘটনার তদন্ত শুরু করেছে বারবাড্ডা থানার পুলিশ।
এদিকে এদিন সকালে পুরুলিয়ার ৬০ নম্বর জাতীয় সড়কের ধারে একটি কন্টেনার উল্টে যায়। যার বাইরে লেখা দুধ বহনকারী কন্টেনার। কিন্তু পিছনের দরজা খুলতেই বেরিয়ে আসে একের পর এক গরু। দুর্ঘটনায় ৫ টি গরুর মৃত্যু হয়েছে।












Click it and Unblock the Notifications