'শ্রীকৃষ্ণের বাঁশির সুর শুনলে গরু বেশি দুধ দেয়'! দাবি বিজেপি নেতার
বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞার এক ভিডিও সোমবারই ভাইরাল হয়ে যায়, যেখানে তিনি বিরোধীদের বিরুদ্ধে বিজেপি নেতাদের বিরুদ্ধে 'মারক শক্তি' প্রয়োগের দাবি করেন।
বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞার এক ভিডিও সোমবারই ভাইরাল হয়ে যায়, যেখানে তিনি বিরোধীদের বিরুদ্ধে বিজেপি নেতাদের বিরুদ্ধে 'মারক শক্তি' প্রয়োগের দাবি করেন। এরপর মঙ্গলবার উঠে এলো অসমের বিজেপি নেতা দিলীপ কুমার পালের এক বক্তব্য। যা ঘিরেও শুরু হয়ে গিয়েছে চরম বিতর্ক।

গরুর দুধ ও বাঁশি
দিলীপ পালের দাবি , 'আধুনিক বিজ্ঞানীরা প্রমাণ করেছেন, যে যদি বাঁশির বিশেষ সুর বাজানো যায়, যা শ্রীকৃষ্ণ বাজাতেন, তাহলে গরু পরিমাণে বেশি দুধ দেবে।' এরপর তিনি দাবি করেন, এটা প্রাচীন বিজ্ঞানের ধারা। আর প্রাচীন বিজ্ঞানে এটা প্রমাণিত।

দিলীপ পালের আরও দাবি
দিলীপ পাল এদিন দাবি করেন যে , এই ধরনের পন্থা এবার আনা হবে। পুরনো সেই সমস্ত ধরন ধারণ এবার আধুনিক যুগেও আনা হবে। এছাড়াও তাঁর দাবি, ভারতের ঐতিহ্য সম্পর্কে তাঁর অগাধ জ্ঞানের প্রেক্ষিতে তিনি জানেন যে এই সমস্ত দাবি গুলি সমস্ত সত্যি। আর তিনি এটা প্রমাণ করবেনই।

দিলীপ পাল ও বিতর্ক
এই প্রথম নয়, এর আগেও বিজেপি নেতা দিলীপ পাল একাধিক বিতর্কে জড়িয়ে গিয়েছিলেন। গত বছর, অসমের কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব দলীয় পুরুষ কর্মীর কাঁধে চড়ার পর, দিলীপ পাল তাঁকে 'শিলচরের কলঙ্ক' বলে দাবি করেন। যা নিয়েও দানা বাঁধে বিতর্ক।












Click it and Unblock the Notifications