কোউইন অ্যাপ থেকে তথ্য হ্যাকিং সম্ভব নয়, সাফ জানিয়ে দিল কেন্দ্র

কো উইন অ্যাপ হ্যাক করে সেখান থেকে তথ্য হাতানো অসম্ভব। ভ্যাকসিনেশন সম্পর্কীয় এই অ্যাপ নিয়ে এদিন স্পষ্ট জানিয়ে দিল কেন্দ্র। এছাড়াও কেন্দ্র জানিয়েছে কো উইন থেকে তথ্য হাতানো হচ্ছে, এমন সমস্ত খবর ভিত্তিহীন আর ভুল। কেন্দ্রের তরফে সাফ জানানো হয়েছে, কোউইনে রাখা সমস্ত তথ্য একেবারেই সুরক্ষিত রয়েছে।

কোউইন অ্যাপ থেকে তথ্য হ্যাকিং সম্ভব নয়, সাফ জানিয়ে দিল কেন্দ্র

প্রসঙ্গত, বৃহস্পতিবার থেকে একটি খবর বারবার ঘুরে ফিরে আসতে শুরু করেছিল যে একটি হ্যাকার গোষ্ঠী কো উইন অ্যাপ থেকে তথ্য হাতিয়ে নিয়েছে। প্রায় ১৫০ মিলিয়ন ব্যবহারকারীর তথ্য সেদিন হাতানো হয়েছে। শুধু তাই নয়, এই তথ্য বিক্রি করা হচ্ছে বলেও অভিযোগ ছিল। সেই যাবতীয় অভিযোগ এদিন কার্যত খারিজ করে দেয় কেন্দ্র। কেন্দ্র জানিয়েছে, কো উইন ডেটা নিজস্ব পরিবেশে সুরক্ষিত রয়েছে। সেখান থেকে তথ্য হাতানো সম্ভব নয়।সরকার সাফ জানিয়েছে, যে সমস্ত মিডিয়া রিপোর্টে বলা হয়েছে যে কো উইন থেকে তথ্য হ্যাক করা হচ্ছে, সেগুলি সম্পূর্ণ ভিত্তিহীন। যদিও কেন্দ্রীয় ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি টিমের তরফে একটি দল এই গোটা ঘটনার তদন্তে নেমেছে।

এদিকে কো উইন গ্রুপের চেয়ারম্যান ডক্টর আর এস শর্মা জানিয়েছেন যে তথ্যগুলিকে সামনে এনে বলা হচ্ছে যে কো উইন থেকে তা চুরি করা হয়েছে, সেই তথ্য আদৌ কোউই অ্যাপের নয়ই। প্রসঙ্গত, বহুদিন ধরেই কোউইন অ্যাপ দিয়ে ভ্যাকসিন রেজিস্ট্রেশন নিয়ে অনেকের অভিযোগ ছিল। বহুজনই অভিযোগ করছেন,সেখানে রেজিস্ট্রেশন করেও ভ্যাকসিনের ডেট পেতে সমস্যা হচ্ছে। তবে সেই সমস্ত তথ্য নস্যাৎ করে দেয় কেন্দ্র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+