ভ্যাকসিন ডোজের অভাবে কোউইনে বাতিল হয়ে যেতে পারে টিকাকরণ!‌ জেনে নিন কী বলছে স্বাস্থ্য মন্ত্রক

ভ্যাকসিন ডোজের অভাবে কোউইনে বাতিল হয়ে যেতে পারে টিকাকরণ

ভ্যাকসিনের ঘাটতি দেখা দিলে সুবিধাভোগীর টিকাকরণের অ্যাপয়েন্টমেন্ট বাতিল হয়ে যাবে কোউইনে, এ সংক্রান্ত বিষয় সম্প্রতি সামনে আসায় তা নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে দেশবাসীর মধ্যে। যদিও সোমবার সংবাদমাধ্যমের প্রতিনিধিদের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে এই রিপোর্টকে খারিজ করে তা ভিত্তিহীন ও ভুল বলা হয় এবং তাদের কাছে এ সংক্রান্ত কোনও তথ্য নেই বলে মন্ত্রক জানায়। বরং স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে যে টিকাকরণের সেশন পুনরায় নির্ধারণ করে দেওয়া হবে।

কোউইন পোর্টাল

কোউইন পোর্টাল

কোভিড-১৯-এর বিরুদ্ধে দেশের জাতীয় টিকাকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কোউইন। এই প্ল্যাটফর্মের মাধ্যমে শুধু টিকাকরণের জন্য নাম নথিভুক্ত ও অ্যাপয়েন্টমেন্টই করা হয় তা নয় বরং তা সুবিধাভোগীদের টিকাকরণের শংসাপত্র দিতেও সহায়তা করে। কোউইনে স্লটের উপলব্ধতা নির্ভর করে জেলা টিকাকরণ অফিসার (‌ডিআইও)‌ বা সেশন সাইটের দায়িত্বে থাকা কর্মকর্তার ভ্যাকসিনেশনের নির্ধারিত সময়ের প্রকাশের ওপর। স্বাস্থ্য মন্ত্রক জানায়, ভ্যাকসিন উপলব্ধতার ওপরই টিকাকরণ নির্ভরশীল।

ডোজের উপলব্ধতার ওপর ভ্যাকসিন স্লট

ডোজের উপলব্ধতার ওপর ভ্যাকসিন স্লট

মন্ত্রকের পক্ষ থেকে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বলা হয় যে ডোজের উপলব্ধতার ওপর ভ্যাকসিন স্লট প্রকাশ করা হোক। অনলাইন অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে সুবিধাভোগীদের অগ্রাধিকার দেওয়া হোক।

টিকা সেশনগুলি পুনরায় নির্ধারণ করা হবে

টিকা সেশনগুলি পুনরায় নির্ধারণ করা হবে

টিকাকরণের অ্যাপয়েন্টমেন্ট বাতিল হয়ে যেতে পারে এই ঘটনাকে উল্লেখ করে মন্ত্রক জানায়, এটা তখনই হতে পারে যখন কোভিড-১৯ ভ্যাকসিনের ঘাটতির কারণে ডিআইও নিজে সেশন বাতিল করেন। স্বাস্থ্য মন্ত্রক বলেন, '‌এটি অবশ্যই এই জাতীয় সুবিধাভোগীদের অসুবিধার কারণ হয়েছিল যারা ওই টিকা কেন্দ্র / সেশনের জন্য তাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করে রেখেছিল।'‌

কোউইনে এখন যুক্ত করা হয়েছে নতুন একটি বৈশিষ্ট্য যেখানে ভ্যাকসিনের ঘাটতি থাকলেও সুবিধাভোগীর টিকাকরণের অ্যাপয়েন্টমেন্ট বাতিল না করে ডিআইও তা পুনরায় নির্ধারণ করে দেবেন। মন্ত্রক জানিয়েছে যে সুবিধাভোগীরা পুনরায় নির্ধারণ করা ভ্যাকসিনেশন সেশনের তথ্য এসএমএসের মাধ্যমে পেয়ে যাবেন।

 শংসাপত্র নিয়ে বিজ্ঞপ্তি জারি

শংসাপত্র নিয়ে বিজ্ঞপ্তি জারি

স্বাস্থ্য মন্ত্রক থেকে এও জানানো হয় যে টিকাকরণের দিন যাতে সুবিধাভোগীরা টিকাকরণ শংসাপত্র হাতে হাতে পেয়ে যান সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করবে। এই শংসাপত্রটি কোউইনের সঙ্গে সংযুক্ত করা থাকবে, যাতে সুবিধাভোগীরা তা নেট থেকেও ডাউনলোড করতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+