পোশাকের দোকানে গরুর হাজিরায় বেড়েছে বিক্রি, দাবি মালিকের
পোশাকের দোকানে গরুর হাজিরায় বেড়েছে বিক্রি, দাবি মালিকের
অন্ধ্রপ্রদেশের এক স্থানীয় পোশাকের বিপণনীতে রোজ এক বিশেষ অতিথি অসে হাজির হন। গত ছ’মাস ধরে সে আসায় দোকানের বিক্রিও বেড়ে গিয়েছে বলে দাবি দোকানদারের।

জানা গিয়েছে কাডাপা জেলার 'শ্রী শ্রীরাম’ পোশাকের দোকানে গত ছ’মাস ধরে রোজ একটি গরু আসে এবং ফ্যানের তলায় দুই–তিন ঘণ্টা বিশ্রাম নিয়ে ফের চলে যায়। দোকানের মালিক পি ওবাইয়া জানান, গরমের সময় একদিন গরুটি দোকানের মধ্যে আসে এবং বিশ্রাম নিয়ে চলে যায়। পি ওবাইয়া বলেন, 'প্রথমে আমরা গরুটিকে দোকানে ঢুকতে দেখে হতভম্ব হয়ে যাই। আমরা তাকে বের করে দেওয়ার চেষ্টা করি কিন্তু সে বাইরে যেতে চায় না। গরুটি দোকানে কিছুক্ষণের জন্য আশ্রয় নিয়ে নিজেই চলে যায়।’ তারপর থেকেই গরুটি অভ্যাস মতো রোজ চলে আসে। দোকানের মালিক প্রথমে ভেবেছিলেন গরুটি আসার কারণে তার দোকানে বিক্রি হ্রাস পাবে। কিন্তু তার ঠিক বিপরীত ঘটনাই ঘটেছে। গরুটি আসায় দিনে দিনে তার দোকানে বিক্রি আরও বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি দোকানের মালিকের স্ত্রী গরুটিকে পুজো করাও শুরু করেছেন বলে জানিয়েছেন দোকানের মালিক।












Click it and Unblock the Notifications