গোরক্ষার নামে হিংসা ছড়ানো ব্যক্তিদের কোনওভাবে রেয়াত নয়, কড়া পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
গোরক্ষার নামে হিংসা ছড়ানো ব্যক্তিদের কোনওভাবে রেয়াত করা চলবে না, কড়া পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের।
গোরক্ষার নামে হিংসা ছড়ানো ব্যক্তিদের কোনওভাবে রেয়াত করা চলবে না। তাদের আইনি পথে বিচার চালিয়ে শাস্তি দিতে হবে বলে শুক্রবার কড়া পর্যবেক্ষণের কথা জানাল সুপ্রিম কোর্ট।

গো-পালক পেহলু খানের খুনের মামলার শুনানিতে এই মন্তব্য করেছে শীর্ষ আদালত। পাশাপাশি ভুক্তভোগীকে ক্ষতিপূরণ দেওয়ার কথাও জানিয়েছে।
এই বছরের এপ্রিলে পেহলু খানকে গোরক্ষকরা মারধর করে মেরে ফেলে। হরিয়ানার নুহ থেকে রাজস্থানের জয়পুরে গবাদি পশু গাড়ি করে নিয়ে যাচ্ছিলেন পেহলু ও তাঁর পুত্র। রাস্তাতেই তাঁকে মারধর করে গোরক্ষকরা। পরে হাসপাতালে তিনি মারা যান।
মারা যাওয়ার আগে ছয় অভিযুক্তকে চিহ্নিত করে গিয়েছিলেন পেহলু খান। তবে রাজস্থান পুলিশ ছয় জনকেই ক্লিনচিট দিয়ে দেয়। এর আগে গোরক্ষা ও গোহত্যা নিয়ে সব রাজ্যকে উপযুক্ত পদক্ষেপ নিয়ে রিপোর্ট পেশ করতে বলে। সেইমতো এদিন গুজরাত, রাজস্থান, ঝাড়খণ্ড, কর্ণাটক, উত্তরপ্রদেশের মতো রাজ্য নিজেদের রিপোর্ট জমা করেছে। বাকী সব রাজ্যকেও সুপ্রিম কোর্ট শীঘ্র রিপোর্ট জমা করতে বলেছে। এই মামলায় পরবর্তী শুনানি ৩১ অক্টোবর।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications