গরুর মৃতদেহ সৎকারে রাজি না হওয়ায় হামলা দলিত পরিবারের উপর

রাজকোট, ২৪ অগাস্ট : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কড়া বার্তা সত্ত্বেও গুজরাতে দলিত সম্প্রদায়ের মানুষের উপর আক্রমনের ঘটনা ক্রমেই বেড়ে চলেছে। এবারের ঘটনাটি ঘটেছে গুজরাতের সৌরাষ্ট্র এলাকায়। যেখানে গরুর মৃতদেহ সৎকারের কাজে রাজি না হওয়ায় দুজন দলিত সম্প্রদায়ের ব্যক্তিকে হেনস্থা এবং মারধরের অভিযোগ উঠেছে।

ঘটনার সূত্রপাত হয় দু'দিন আগেই । গ্রামের প্রধান আতাভাই আহির গরুর মৃতদেহ সৎকারের দায়িত্ব দেন নাগজিকে। নাগজি সাফ জানিয়ে দেয় যে দলিতদের উপর হামলার প্রতিবাদ স্বরূপ এই কাজ সে করা বন্ধ করে দিয়েছে। তাই তার পক্ষে এই কাজ করা সম্ভব নয়। এরপরেই ওই দলিত পরিবারটির উপরে হামলার ঘটনা ঘটে।

গরুর মৃতদেহ সৎকারে রাজি না হওয়ায় হামলা দলিত পরিবারের উপর

গুরুতর আহত অবস্থায় নাগজি রাঠৌর এবং মায়াভাই রাঠৌরকে হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য। পুলিশ সূত্র মারফৎ জানা গিয়েছে, এই ঘটনার পিছনে স্থানীয় গোরক্ষকরদেরই হাত রয়েছে । পুলিশ স্বতপ্রণোদিত হয়ে মামলা রজু করে ঘটনার তদন্ত শুরু করে। ইতিমধ্যেই গ্রামের প্রধান আতাভাই আহিরকে গ্রেফতার করেছে পুলিশ।

নাগজি রাঠৌর জানান, "তারা শুধুমাত্র দলিত পরিবারের সদস্য হওয়ার জন্যই তাদের উপরে বার বার এই ধরনের আক্রমণ নেমে আসছে। এই নিয়ে দ্বিতীয়বার তার পরিবারকে আক্রমণের মুখে পড়তে হল"।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+