করোনা সংক্রমণ থেকে বাঁচতে গো মূত্র 'পার্টি' আয়োজন হিন্দু মহাসভার!
করোনা ভাইরাসের প্রকোপের জেরে ইতিমধ্যেই দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে প্রায় প্রতিদিন। এই ভাইরাসের কোনও প্রতিষেধক এখনও পর্যন্ত আবিস্কার করতে পারেননি বিজ্ঞানীরা। এই ভাইরাসে আক্রান্ত হলে সেরে ওঠার জন্য কোনও ওষুধও নেই। তবে এরই মধ্যে করোনা ভাইরাস থেকে বাঁচার উপায় নাকি জেনে গিয়েছে হিন্দু মহাসভা। আর তা হল গো মূত্র!

এর আগে বিশেষজ্ঞরা বারবার জানিয়েছে গোমুত্রের ব্যবহারে ক্যান্সার বা করোনা ভাইরাস তো দূর, সাধারণ সর্দি কাশিও কমে না। তবে তা সত্ত্বেও বেশ কিছু হিন্দু সংগঠন গোমূত্রকে অনেক রোগের প্রতিষেধক হিসাবে প্রচার করে আসছে।
জানা গিয়েছে, অখিল ভারতীয় হিন্দু মহাসাভা নামে এক সংস্থা দিল্লিতে প্রায় ২০০ জনকে গোমূত্র পান করিয়েছে। আর তা করানো হয়েছে করোনা ভাইরাসের প্রতিষেধক হিসাবে। যাতে তাজ্জব বনে গিয়েছে বিজ্ঞানী ও চিকিৎসক মহল।
প্রসঙ্গত, শুক্রবার রাতেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দিল্লিতে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। আজ সেই বৃদ্ধার শেষকৃত্য সম্পন্ন করতে অস্বীকার করে দিল্লিক শ্মশান। এর আগে কর্নাটকে এক ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। এদিকে আজও এক করোনা আক্রান্ত সন্দেহভাজনের মৃত্যু হয়েছে দেশে।
জানা গিয়েছে, মহারাষ্ট্রে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি এক ব্যক্তির মৃত্যু হয় আজ সন্ধ্যায়। যদিও সরকারি ভাবে এখনও সেই ব্যক্তির মৃত্যুর আসল কারণ জানানো হয়নি। তবে যেই হাসপাতালে সেই ব্যক্তি ভর্তি ছিলেন, সেখানকার চিকিৎসকদের দাবি অসুস্থ ব্যক্তি কয়েকদিন আগেই সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন। এরপর তাঁর শরীরে করোনা ভাইরাসের উপসম লক্ষ্য করা গেলে তাঁকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications