গো-হত্যা খুন হিসাবে গণ্য করা উচিত : হরিয়ানার বিজেপি প্রধান রামবিলাস শর্মা

গো-হত্যা খুন হিসাবে গণ্য করা উচিত : হরিয়ানার বিজেপি প্রধান রামবিলাস শর্মা
চণ্ডীগড়, ৪ অক্টোবর : গো-হত্যাকে খুন হিসাবেই গণ্য করা উচিত। বৃহস্পতিবার বিধানসভা নির্বাচনের ইস্তেহার প্রকাশ করতে গিয়ে এমনটাই মন্তব্য করেন হরিয়ানার বিজেপি প্রধান রামবিলাস শর্মা।

হরিয়ানার বিধানসভা নির্বাচনের যে ইস্তেহারটি এদিন রামবিলাস শর্মা প্রকাশ করেন তাতে লেখা হয়েছে, "বিজেপি যদি রাজ্যে ক্ষমতায় আসে তাহলে গো-হত্যা নিয়ে আইনের কঠোর বাস্তবায়নের জন্য শক্তিশালী পদক্ষেপ নেওয়া হবে। এমনকী ইস্তেহার কমিটির চেয়ারম্যান গণেষী লাল বলেছেন গো-হত্যাকে নিন্দনীয় নরহত্যার সমান গণ্য করা উচিত।"

রাজ্য বিজেপি মুখপাত্র বীর কুমার যাদব জানিয়েছেন, দল গো-হত্যা নিয়ন্ত্রণ নিয়ে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, "ক্ষমতায় আসার পর আমরা আইনের সংশোধন করে খুনের মতো গো-হত্যা শাস্তিমূলক অপরাধ করে দেব। প্রয়োজনে এই আইনের সংশোধনে কেন্দ্রের অনুমতি নেব।"

ওই ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির জাতীয় মুখপাত্র মুক্তার আব্বাস নাকভি। আগামী ১৫ অক্টোবর হরিয়ানায় বিধানসভা নির্বাচ। মোট ৯০ টি বিধানসভা আসনের জন্য লড়াই হবে। এই প্রথমবার এককভাবে হরিয়ানায় এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+