'প্রফেশনাল কোর্স'-এর পরীক্ষায় অ্যাডমিট কার্ড পেল 'গরু'!
জম্মু ও কাশ্মীর, ৩ মে : জম্মু ও কাশ্মীরের সরকারি সংস্থা একটি 'প্রফেশনাল কোর্সের' প্রবেশিকা পরীক্ষার আয়োজন করেছিল, রবিবার যা রীতিমতো খোরাকে পরিণত হল। দেখা গেল পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড পেয়েছে একটি গরু।
'জম্মু অ্যান্ড কাশ্মীর বোর্ড অফ প্রফেশনাল এন্ট্রান্স এক্সামিনেশনস'-এর তরফে আগামী ১০ মে পলিটেকনিক ডিপ্লোমা পরীক্ষারয় বসার জন্য 'কাচির গও'-কে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে। কাশ্মীরি ভাষায় কাচির গও-এর অর্থ হল বাদামি গরু। অ্যাডমিটে কার্ডে তার বাবার নাম গুর দন্ড বলা হয়েছে, যার মানে ষাঁড়।

ন্যাশনাল কনফারেন্স-এর মুখপাত্র জুনেদ আজিম অ্যাডমিট কার্ডের ছবিসব টুইট করার পরই বিষয়টি ছড়িয়ে পড়ে। আর সোস্যাল মিডিয়া এই বিষয়ে মসকরা শুরু হয় চরমে।
.@imranrezaansari Even if she has four legs, a tail and two big flappy ears and answers all questions in 'Moo'? :o pic.twitter.com/DQr38ltmF3
— Junaid Azim Mattu (@Junaid_Mattu) May 2, 2015 বোর্ডের নিয়ামক ফারুক আহমেদ জানিয়েছেন, পরীক্ষার অ্যাডমিট কার্ড একটি স্বয়ংক্রিয় প্রক্রিয়ার মাধ্যমে জারি করা হয়। এটা কেউ মজা করার জন্যই গরুর নামে অ্যাডমিট কার্ডের আবেদন জানিয়েছে। প্যানেল বিষয়টি খতিয়ে দেখছে। খুব শীঘ্রই কড়া পদক্ষেও নেওয় হবে।
এই ধরণের মজা কে করেছে জানতে আইপি অ্যাড্রেস ট্র্যাক করা হবে বলেও জানিয়েছেন তিনি। যদিও আহমেদের যুক্তিতে খুশি নয় ন্যাশনাল কনফারেন্স। শাসক দল পিডিপি-র এহেন দায়সারা কাজের জবাব চেয়েছে।
এই টুইট খোরাকে অংশ নিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও। তিনি বলেন, অসাধারণ। আশা করি কাচির গাও পরীক্ষায় বসার সুযোগ পাবে।












Click it and Unblock the Notifications