গরু অক্সিজেন ত্যাগ করে! বিপ্লব দেবের পর বিতর্কে অপর বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী
ত্রিপুরার বিপ্লব দেব নন। এবার নিজের মন্তব্যের জন্য বিতর্কে বিজেপি শাসিত অপর এক রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্যের নাম উত্তরাখণ্ড।
ত্রিপুরার বিপ্লব দেব নন। এবার নিজের মন্তব্যের জন্য বিতর্কে বিজেপি শাসিত অপর এক রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্যের নাম উত্তরাখণ্ড। সেখানকার মুখ্যমন্ত্রী
ত্রিবেন্দ্র সিং রাওয়াত বলেছেন, গরু অক্সিজেন পরিত্যাগ করে। তাঁর আরও দাবি গরুকে ম্যাসাজ করেই শ্বাসপ্রশ্বাসের সমস্যা দূর করা যায়।

'গরু অক্সিজেন ত্যাগ করে'
মুখ্যমন্ত্রী বক্তব্য নিয়ে ইতিমধ্যেই একটি ভিডিও ভাইরাল রয়েছে। যেখানে তিনি গরুর দুধ ও মূত্রের গুণ নিয়ে নিজের বক্তব্য রাখছেন। সেখানেই তিনি দাবি করেন, গরুই হল একমাত্র প্রাণী যে অক্সিজেন গ্রহণ করে, আবার ত্যাগও করে।

'গরু টিবিও দূর করতে পারে'
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী দাবি করেছেন, গরুকে ম্যাসাজ করে শ্বাস প্রশ্বাসের সমস্যা দূর করা সম্ভব। গরুর কাছাকাছি থাকলে টিবিও সেরে যায় বলে দাবি করেছেন বিজেপির এই নেতা।

রাজ্য বিজেপি নেতার বিতর্কিত মন্তব্য
আগের রাজ্যের বিজেপি সভাপতি অজয় ভাট সম্প্রতি বলেছেন, সন্তান সম্ভাবা মহিলারা সিজার এড়িয়ে যেতে পারেন, যদি তাঁরা বাগেশ্বর জেলার গরুদ গঙ্গা নদীর জল পান করেন।

বিপ্লব দেবের বিতর্কিত মন্তব্য
এর আগে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বিতর্কিত মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, হাঁস যখন জলে সাঁতার কাটে তখন জলাশয়ে অক্সিজেনের পরিমাণ বেড়ে যায়। এদেশে মহাভারতের যুগে স্যাটেলাইট আবিষ্কার হয়েছিল। সরকারি চাকরির পিছনে না ছুটে গরুর দুধ দোয়ানই ভাল বলেও মন্তব্য করেছিলেন তিনি।












Click it and Unblock the Notifications