গরুর হেনস্থা ঘিরে তুলকালাম, পুলিশি তদন্তে উঠে আসছে অবাক করা তথ্য

গোরক্ষক ইস্যুতে যখন গোবলয়ের রাজনীতি উত্তাল, তখন দক্ষিণ ভারতে 'গরু খোঁজা' কে কেন্দ্র করে সরগরম হয়ে উঠছে পরিস্থিতি।

গোরক্ষক ইস্যুতে যখন গোবলয়ের রাজনীতি উত্তাল, তখন দক্ষিণ ভারতে 'গরু খোঁজা' কে কেন্দ্র করে সরগরম হয়ে উঠছে পরিস্থিতি। অন্ধ্রপ্রদেশে এক গরুর নিখোঁজ হওয়া ও তাকে অত্যাচারের ঘটনায় তদন্তে নামতে বাধ্য হয়েছে পুলিশ।

গরুর হেনস্থা ঘিরে তুলকালাম, পুলিশি তদন্তে উঠে আসছে অবাক করা তথ্য

অন্ধ্রপ্রদেশের পিঠাপুরমে এন লক্ষ্মীনারায়ণ অভিযোগ করেন, গত ২৩ ডিসেম্বর থেকে নিখোঁজ রয়েছে তাঁর পোষা গরু। এরপর খোঁজ করতে গিয়ে দেখা যায়, স্থানীয় একটি ফার্ম হাউসে সেই গরু রয়েছে। পুলিশের কাছে অভিযোগ জানিয়ে লক্ষ্মীনারায়ণের দাবি, তাঁর গরুকে ব্যাপক অত্যাচার করা হয়েছে। পাশাপাশি, গরুকে যৌন হেনস্থা করা হয় বলেও অভিযোগ তুলেছেন তিনি। এরপর গরু উদ্ধার করে তদন্তে নেমেছে পুলিশ। আপাতত গরুটির যৌন হেনস্থা হয়েছে কী না তা খতিয়ে দেখা হচ্ছে। এজন্য ভেটেনারি হাসপাতালের তরফে রিপোর্টের অপেক্ষা করেছে পুলিশ।

যদিও গরুটির দেহ থেকে কোনও রক্তের চিহ্ন মেলেনি। তবে পুলিশের দাবি, গরুটি অত্যাচারিত হয়েছে। পাশাপাশি, গোয়াল থেকে গরুটিকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা নিয়েও সন্দিগ্ধ পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+