গরুর অন্ত্যেষ্টি কীভাবে করতে হবে, জানালেন যোগীরাজ্যের বিজেপি নেতা
গরুরা কোন ধর্মের? এই প্রশ্ন তুলে এবার সরগরম উত্তর প্রদেশের রাজনীতি। সেখানে বারারাঁকির বিজেপি নেতা রঞ্জিত শ্রীবাস্তবের দাবি, গরুরা আসলে হিন্দু, তাই কোনও গরুর মৃত্যুর পর তাকে কবর দেওয়া যাবে না।
গরু কোন ধর্মের? এই প্রশ্ন তুলে এবার সরগরম উত্তর প্রদেশের রাজনীতি। সেখানে বরাবাঁকির বিজেপি নেতা রঞ্জিত শ্রীবাস্তবের দাবি, গরু আসলে হিন্দু, তাই কোনও গরুর মৃত্যুর পর তাকে কবর দেওয়া যাবে না। এমনই তথ্য প্রকাশ পেয়েছে দেশের এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে।

উত্তরপ্রদেশের বরাবাঁকিতে রঞ্জিত শ্রীবাস্তব এক পৌরসভার বৈঠকে এমন দাবি করেছেন বলে খবর। তিনি বলেন, গরুর শেষযাত্রা যেন হিন্দু রীতি মেনে পালন করা হয়। তাঁর দাবি, আর তাই কোনও গরুর মৃতদেহ যেন কবর না দেওয়া হয়। বোর্ড মিটিংয়ে তিনি দাবি করেন , এবার থেকে কোনও গরু মারা গেলে, সাদা কাপড়ে প্রাণীটিকে মুড়ে ফেলে অন্ত্যেষ্টি করতে হবে হিন্দুদের মতো।
গরুর অন্ত্যেষ্টি নিয়ে একাধিক রঞ্জিত শ্রীবাস্তবের এমন দাবি ঘিরে রীতিমতো তোলপাড় গোবলয়ের রাজনীতি। প্রসঙ্গত, বরাবাঁকি পুরসভার চেয়ারম্যানের স্বামী রঞ্জিত শ্রীবাস্তব। গরু নিয়ে তাঁর এমন অনুরোধ তিনি জানান স্বয়ং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে।












Click it and Unblock the Notifications