কোভ্যাক্সিনকে বৈধতা দশটিরও কম দেশের, বিদেশ পাড়ি দিতে কোভিশিল্ডেই ভরসা ভারতীয়দের

কোভ্যাক্সিনকে বৈধতা দশটিরও কম দেশের, বিদেশ পাড়ি দিতে কোভিশিল্ডেই ভরসা ভারতীয়দের

করোনার বাড়বাড়ন্তের মধ্যেই টিকা সঙ্কট নিয়ে ঘোরতর বিপদে ভারত। এদিকে চলতি বছরের জুন মাসের শেষের দিকে ৩০ কোটি ভ্যাকসিনের ডোজ তৈরি করা হবে বলে আশার কথা শুনিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষবর্ধন। পাশাপাশি আগামী ডিসেম্বরের মধ্যে দেশে ২১৬ কোটি টিকা ডোজ তৈরি হয়ে যাবে বলেও আশাবাদী কেন্দ্র। কিন্তু টিকাকরণ নিয়ে প্রবাসী ভারতীয়রা রয়েছেন আরও একটি বড় সমস্যায়।

টিকাকরণে শুরু থেকে এগিয়ে থাকলেও বর্তমানে বেকায়দায় ভারত

টিকাকরণে শুরু থেকে এগিয়ে থাকলেও বর্তমানে বেকায়দায় ভারত

যদিও বিশ্বের বেশির ভাগ দেশের হাতে নিজস্ব করোনা টিকা না থাকলেও ভারত এই ক্ষেত্রে খানিক সুবিধাজনক অবস্থানেই রয়েছে শুরু থেকে। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা ভ্যাকসিনও তৈরি হয়েছে ভারতের সিরাম ইন্সস্টিটিউটে, অন্যদিকে হাতে ছিল হায়দরাবাদের ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিনও। কিন্তু কোভিশিল্ড নিয়ে বিশেষ উদ্বেগের কিছু না থাকলেও শুরু থেকেই বেগ পেতে হয়েছে কোভ্যাক্সিনকে।

 শুরু থেকেই একের পর এক ধাক্কা খাচ্ছে ভারত বায়োটেক

শুরু থেকেই একের পর এক ধাক্কা খাচ্ছে ভারত বায়োটেক

এমনকী তৃতীয় পর্বের ট্রায়াল শেষ না হওয়ার পরেও শুরুতে জরুরি ভিত্তিতে প্রয়োগের অনুমতি পায় ভারত বায়োটেক। এমনকী এর পার্শ্বপ্রতিক্রিয়া নিয়েও আতঙ্ক বাড়তে থাকে সাধারণ মানুষের মনে। কিন্তু বর্তমানে সমস্ত পরীক্ষা নিরীক্ষায় এই ভ্যাকসিন সফল ভাবে উত্তীর্ণ হলেও বেশিরভাগই দেশই এখনও কোভ্যাক্সিনকে অনুমোদন দেয়নি। তারফলে ভারত ছেড়ে বিদেশে পাড়ি জমাতে গেলে কোভিশিল্ড নেওয়া বাধ্যতামূলক হয়ে পড়েছে।

 কোভ্যাক্সিনকে বৈধতা দিয়েছে ১০টিরও কম দেশ

কোভ্যাক্সিনকে বৈধতা দিয়েছে ১০টিরও কম দেশ

সূত্রের খবর, বর্তমানে ১০টিরও কম দেশ কোভ্যাক্সিনকে বৈধতা দিয়েছে। সিহংভাগ দেশের পছন্দ তালিতকায় এখনও শীর্ষে কোভিশিল্ড। এমনকী তাদেক নির্দেশিকাতেও বলা রয়েছে তাদের দেশে কোনও ভারতীর প্রবেশের ক্ষেত্রে কোভিশিল্ড নেওয়াই বাধ্যতামূলক। আর একথা মাথায় রেখেই অনেক ভারতীয়ই শুরু থেকে কোভিশিল্ড নেওয়ার দিকে ঝুঁকছেন।তবে এখনও পর্যন্ত মাত্র ১৯ কোটি ভারতীয় করোনা টিকা পেয়েছেন বলে জানা যাচ্ছে। যার মধ্যে মাত্র সাড়ে ৪ কোটির কাছাকাছি ভারতীয় করোনা টিকার দুটি ডোজই পেয়েছেন বলে খবর।

কেন কোভিশিলেড ভরসা ভারতীয়দের?

কেন কোভিশিলেড ভরসা ভারতীয়দের?

তবে অনেক দেশে এখনও এই বাধ্যবাধকতা না থাকলেও, বা কোভ্যাক্সিন নিলে প্রবেশাধিকার বাধাপ্রাপ্ত হবে এমন নিয়ম না খালেও কোভিশিল্ডেই ভরসা করছেন বেশিরভাগ ভারতীয়। সিরামের স্বচ্ছ ভাবমূর্তি সঙ্গে ইংল্যান্ডে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ট্রায়াল দুইয়ে মিলিয়ে ভারতীয়দের কাছে এখনও সবথেকে বেশি নির্ভরযোগ্য কোভিশিল্ডই। অন্যদিকে কোভিশিল্ড এখনও আমেরিকার মাটিতে টিকাকরণের ছাড়পত্র না পেলেও ট্রায়াল চলছে পুরোদমে। সেথানে ভারত ছাড়া বিশ্বের কোথাও কোভ্যাক্সিনেক ট্রায়ল হয়নি।


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+