করোনা সংক্রমণ থেকে কতটা সুরক্ষা দেবে কোভিশিল্ড, তথ্য প্রকাশ্যে আনল AFMC

কতটা সুরক্ষা দেবে কোভিশিল্ড, তথ্য প্রকাশ্যে আনল AFMC

করোনা টিকার মধ্যে গোটা দেশে কোভিশিল্ডই বেশি দেওয়া হচ্ছে। সিরাম ইনস্টিটিউটের তৈরি এই কোভিশিল্ড কতটা সুরক্ষা দেবে করোনা সংক্রমণ থেকে বাঁচতে তার বিস্তারিত তথ্য প্রকাশ্যে আনল আর্মড ফোর্স মেডিকেল কলেজ। তাতে জানা গিয়েছে প্রায় কোভিশিল্ড ৯৩ শতাংশ সুরক্ষা দিতে পারে করোনা সংক্রমণ থেকে। এবং করোনা সংক্রমণে মৃত্যু থেকে ৯৮ শতাংশ সুরক্ষা দিতে পারে।

কোভিশিল্ডের টিকাকরণ বেশি

কোভিশিল্ডের টিকাকরণ বেশি

সিরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ডই প্রথম করোনা ভ্যাকসিন যা ভারতে অনুমোদন পায়। তাই কোভিশিল্ডই প্রথম ছড়িয়ে পড়েছিল গোটা দেশে। দেশের সিংহভাগ হাসপাতালেই কোভিশিল্ডের ডোজ দেওয়া হচ্ছে। কোভিশিল্ডকে অনুমোদনও গিয়েছে হু। সেকারণে বেশিরভাগ মানুষই কোভিশিল্ড নিতে আগ্রহী। সরকারি বেসরকারি সব হাসপাতালেই কোভিশিল্ডই বেশি দেওয়া হচ্ছে।

 কতটা সুরক্ষিত

কতটা সুরক্ষিত

কোভিশিল্ড ভ্যাকসিন কতটা সুরক্ষা দিচ্ছে এই নিয়ে গবেষণা চালিয়েছিল আর্মড ফোর্স মেডিকেল কলেজ। করোনার সেকেন্ড ওয়েভ চলাকালীনই গবেষণা চালানো হয়েছিল। নীতি আয়োগের স্বাস্থ্য বিষয় সদস্য ডাক্তার ভিকে পাল জানিয়েছেন প্রায় ১৫ লক্ষ চিকিৎসক এবং ফ্রন্টলাইন ওয়ার্কারদের নিয়ে এই গবেষণা চালানো হয়েছে। তাতে দেখা গিয়েছে কোভিশিল্ড করোনা সংক্রমণ থেকে বাঁচতে ৯৩ শতাংশ সুরক্ষা দিতে পারে। আর মৃত্যুর ঝুঁকি কমায় প্রায় ৯৮ শতাংশ।

সংক্রমণ হবে না এমন বলা যায় না

সংক্রমণ হবে না এমন বলা যায় না

তবে টিকা নিলে যে সংক্রমণ একেবারেই হবে না সেকথা বলা যায় না। কোনও টিকাই একশো শতাংশ সুরক্ষা গিতে পারে না বলে জানিয়েছেন নীতি আয়োগের সদস্য ডাক্তার ভিকে পল। তবে কোভিশিল্ড ডেল্টা ভ্যারিয়েন্ট মোকাবিলায় সক্ষম সেটা প্রমাণ হয়েছে। টিকা নেওয়ার পরেও যাঁরা করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন তাঁদের ক্ষেত্রে সেটা মারাত্মক আকার নেবে না। এবং মৃত্যুর ঝুঁকিও অনেকটাই কমাবে।

করোনা টিকা সংকট

করোনা টিকা সংকট

করোনা টিকার সংকট এখনও কাটেনি গোটা দেশে। একাধিক রাজ্যে এখনও করোনা টিকার জন্য লম্বা লাইন পড়ছে।
টিকা নেওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যাচ্ছে। এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে অগস্ট মাসেই দেশে আসতে চলেছে শিশুদের করোনা টিকা। অর্থাৎ করোনার থার্ড ওয়েভ আসার আগেই শিশুদের সুরক্ষিত করতে চাইছে সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+