দিল্লি সহ ১৩টি শহরে পৌঁছালো কোভিশিল্ড! টিকাকরণের আগে যুদ্ধকালীন তৎপরতা শুরু একাধিক রাজ্য

দিল্লি সহ ১৩টি শহরে পৌঁছালো কোভিশিল্ড! টিকাকরণের আগে যুদ্ধকালীন তৎপরতা শুরু একাধিক রাজ্য

পূর্ববর্তী সিদ্ধান্ত অনুযায়ী আজই দেশের ১৩টি শহরে পৌঁছাচ্ছে পুনের সিরাম ইন্সস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন কোভিশিল্ড। মঙ্গলবার পুণে থেকে প্রথম বিমানটি দিল্লির উদ্দেশে রওনা দেয়। অবেশেষে তা রাজধানীতে পৌঁছেছে বলে জানা যাচ্ছে।

৮.১১ মিনিটেই দিল্লির উদ্দেশ্যে রওনা স্পাইসজেটের বিশেষ বিমান

৮.১১ মিনিটেই দিল্লির উদ্দেশ্যে রওনা স্পাইসজেটের বিশেষ বিমান

সূত্রের খবর, মঙ্গলবার সকাল ৮ টা নাগাদ বিমানবন্দর থেকে প্রায় ১৫ কিমি দূর থেকে তিনটি ট্রাকে করে কোভিশিল্ডের প্রথম চালানটি দিল্লির জন্য নিয়ে আসা হয়। কোল্ড চেন সংস্থার অত্যাধুনিক ট্রাকে মাইনাস ২৫ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভ্যাকসিন সংরক্ষিত করে পৌঁছে দেওয়া হয় বিমানবন্দরে। এরপরই সকাল ৮.১১ মিনিটে স্পাইসজেটের বিমানে তা পাঠানো হয় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে।

কোন কোন শহরে যাচ্ছে করোনা টিকা ?

কোন কোন শহরে যাচ্ছে করোনা টিকা ?

এদিন একটি টুইটবার্তায় গোটা কর্মসূচীর কথা জানানো হয় পুণে এয়ারপোর্টের তরফে। এদিকে টিকাবাহী প্রায় প্রতিটি ট্রাকে ৩২ কেজির ৪৭৮টি প্যাকেট পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। দিল্লি ছাড়াও প্রতিটি শহরের জন্যই একই ব্যবস্থা বলে খবর। অন্যদিকে দিল্লি ছাড়াও মুম্বই, কলকাতা, দিল্লি, চেন্নাই, কারনাল, আমদাবাদ, চণ্ডীগড়, লখনউ, ব্যাঙ্গলোর, হায়দরাবাদ, বিজয়ওয়াদা, ভুবনেশ্বর ও গুয়াহাটি পৌঁছেছে কোভিশিল্ড।

১০ টা নাগাদ পুণে থেকে ১২টি শহরের উদ্দেশ্যে রাওনা দেয় কোভিড টিকা

১০ টা নাগাদ পুণে থেকে ১২টি শহরের উদ্দেশ্যে রাওনা দেয় কোভিড টিকা

দিল্লি ছাড়াও এদিন সকাল ১০টা নাগাদ আরও বাকি ১২টি শহরের উদ্দেশ্যে রওনা দেয় স্পাইসজেটের বিমান। প্রসঙ্গত উল্লেখ্য, এদিন দুপুর ২টো নাগাদই কলকাতায় অবতরণকে ভ্যাকসিনবাহী বিশেষ বিমান। প্রথম পর্বে রাজ্যে এসে পৌঁছায় ৬ লক্ষ ৮৯ হাজার ভ্যাকসিনের ডোজ এসেছে। পরবর্তীতে পাইলট কারের পাহারায় দুটি ভ্যানে করে কোভিশিল্ড আনা হয় বাগবাজারের স্বাস্থ্য দফতরের ভ্যাকসিন স্টোরে।

কলকাতা থেকেই পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের বড় অংশে টিকা সরবরাহ

কলকাতা থেকেই পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের বড় অংশে টিকা সরবরাহ

সূত্রের খবর, ভ্যাকসিন হাব কলকাতা থেকে পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে টিকা পৌঁছে দেওয়া হবে বলেও জানা যাচ্ছে। এদিকে ১৬ জানুয়ারি দেশজুড়ে শুরু হচ্ছে করোনার টিকাকরণ প্রক্রিয়া। প্রথম দফায় টিকা পেতে চলেছেন ডাক্তার, নার্স,স্বাস্থ্যকর্মী, পুলিশ সহ সমস্ত প্রথম সারির করোনা যোদ্ধারা।

 ১ কোটি ১১ লক্ষ ডোজ অর্ডার

১ কোটি ১১ লক্ষ ডোজ অর্ডার

অন্যদিকে আগামী কয়েকদিনে কোভিশিল্ড ভ্যাকসিন গুজরাত, মধ্যপ্রদেশ ও হরিয়ানায় আরও ৫ টি কন্টেইনার ট্রাকের মাধ্যমে সরবরাহ করা হবে বলে জানা যাচ্ছে। এই কাজে জিপিএস সুবিধা সমেত মোট ৩০০ টি কন্টেইনার ট্রাক ব্যবহার করা হচ্ছে। প্রয়োজনে আরও ৫০০ ট্রাক ব্যবহার করা হবে বলেও জানা যাচ্ছে। প্রথম ধাপে ভারত সরকার সিরাম ইনস্টিটিউটকে ১ কোটি ১১ লক্ষ ডোজ অর্ডার করেছে বলেও খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+