কোভিশিল্ড-কোভ্যাক্সিনের নয়া সঙ্গী, কো-উইন পোর্টালে শুরু হয়ে গেল স্পুটনিক-ভি-র রেজিস্ট্রেশন

কো-উইন পোর্টালে শুরু হয়ে গেল স্পুটনিক-ভি-র রেজিস্ট্রেশন

করোনা যুদ্ধে এতদিন ভারতের দুই অন্যতম প্রধান হাতিয়ার ছিল ভারত বায়োটেকের কোভ্যাক্সিন ও সিরাম ইন্সস্টিটিউটের কোভিশিল্ড। কিন্তু এবার তাদের নবতম সঙ্গী হিসাবে আত্মপ্রকাশ করেছে রাশিয়ার করোনা টিকা স্পুটনিক-ভি। টিকাকরণে এবার এই টিকার জন্য রেজিস্ট্রেশনও শুরু হয়ে গেল কো-উইন পোর্টালে। যার জেরে করোনা যুদ্ধে নতুন আশার আলো দেখা যাচ্ছে স্বাস্থ্য মহলে।

মানবদেহে কতটা কার্যকরী এই টিকা ?

মানবদেহে কতটা কার্যকরী এই টিকা ?

এদিকে পৃথিবীর প্রথম করোনা ভ্যাকসিনের শিরোপা ইতিমধ্যেই ছিনিয়ে নিয়েছে স্পুটনিক-ভি। মানবদেহে এই টিকা ৯১.৬ শতাংশ কার্যকর বলে জানানো হয়েছে। এদিকে গত শুক্রবারই ভ্যাকসিনটি হায়দরাবাদে লঞ্চ করা হয়েছে। সেখানেই শুরু হয়েছে প্রথম পর্বের টিকাকরণ। এদিকে ভারতে প্রথম ব্যাচের স্পুটনিক ভি এসেছে পয়লা মে।

হায়দ্রাবাদে চলছে টিকাকরণ

হায়দ্রাবাদে চলছে টিকাকরণ

বর্তমানে হায়দরাবাদের জুবিলি হিলসে অ্যাপলো হাসাপাতালেই স্পুটনিক ভি-র প্রথম টিকাকরণ শুরু হয়েছে। টিকা পাচ্ছেন শুধুমাত্র ৪৫ উর্ধ ব্যক্তিরাই। এছড়াও নির্দিষ্ট করে এখনও পর্যন্ত দেশের কোনও টিকাকরণ সেন্টারেই এই ভ্যাকসিনটিকে আলাদা করা বরাদ্দ করা হয়নি। তবে কো-উইনে রেজিস্ট্রেশনের সময় এখন কোভিশিল্ড, কোভ্যাক্সিনের সঙ্গে একই তালিকায় স্পুটনিক-ভি-কেও নিজের পছন্দের টিকা হিসাবে বাছতে পারবেন গ্রহীতারা।

 ৮৫ কোটি টিকা তৈরির লক্ষ্যমাত্রা

৮৫ কোটি টিকা তৈরির লক্ষ্যমাত্রা

তবে ১৮ থেকে ৪৪ ও ৪৫ বছরের উর্ধে সকল নাগরিকদেরই টিকা নেওয়ার আগে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক বলে জানিয়েছে সরকার। এদিকে ভারতের জন্য বছরে ৮৫ কোটি টিকা তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে ইতিমধ্যেই জানিয়েছেন রাশিার রাষ্ট্রদূত নিকোলে কুদাশেভ। দেশে টিকার জোগানে ঘাটতি নিয়ে যখন একাধিক অভাব-অভিযোগ সামনে আসছে, তাঁদের তৈরি টিকা সেই অভাব পূরণ করবে বলে দাবি নিকোলের।

 কত দাম পড়ছে এই টিকার ?

কত দাম পড়ছে এই টিকার ?

এদিকে ভারতে এই ভ্যাকসিনটির দাম রাখা হয়েছে প্রতি ডোজ ৯৯৫.৪০ টাকা। এদিকে আগামীকে ভারতে এই ভ্যাকসিনটি তৈরি করবে ডঃ রেড্ডিজ ল্যাবরেটরিজ। তখন দামে খানিকটা পারাপতন হতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে ১ মে-র পর রবিবার দ্বিতীয় দফায় ফের টিকা এসে পৌঁছেছে ভারতে। আগামী সপ্তাহেই বাজারে 'স্পুটনিক ভি' পাওয়া যাবে বলে খবর। করোনার নয়া ভ্যারিয়েন্টকে কাহিল করতেও এই টিকা সমানতালে কার্যকরী বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+