Covishield Booster Dose: কত টাকায় মিলবে কোভিশিল্ডের বুস্টার ডোজ? রইল জরুরি তথ্য

রবিবার থেকে শুরু হচ্ছে বুস্টার ডোজ! ১৮ বছর বয়সি সবাইকেই এই ডোজ দেওয়া হবে। তবে বুস্টার ডোজের দাম নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা! বেসরকারি হাসপাতালে বুস্টার ডোজের দাম কত পড়বে তা নিয়ে জনমানসে আলোচনা তৈরি হয়েছে।

Covishield Booster Dose: রবিবার থেকে শুরু হচ্ছে বুস্টার ডোজ! ১৮ বছর বয়সি সবাইকেই এই ডোজ দেওয়া হবে। তবে বুস্টার ডোজের দাম নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা! বেসরকারি হাসপাতালে বুস্টার ডোজের দাম কত পড়বে তা নিয়ে জনমানসে আলোচনা তৈরি হয়েছে।

৬০০ টাকায় মিলবে কোভিশিল্ডের বুস্টার ডোজ

তবে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সিইও Adar Poonawalla জানিয়েছেন, কোভিশিল্ড বুস্টার ডোজের দাম দাম পড়বে ৬০০ টাকা করে। তবে এর সঙ্গে কিছু কর যুক্ত হবে। ফলে ৬০০ টাকার মাত্র কিছুই বেশি পড়বে বলে জানানো হয়েছে বলে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সিইও।

করোনার বিরুদ্ধে লড়াই করছে দেশ! ইতিমধ্যে প্রথম এবং করোনার দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে লড়াই করেছে দেশের মানুষ। পরিস্থিতি যাতে দ্রুত মোকাবিলা করা যায় সেজন্যে যুদ্ধকালীন তৎপরতায় ভ্যাকসিন দেওয়ার কাজ হয়েছে। তবে থার্ড ওয়েভের বাড়বাড়ন্ত হতেই বুস্টার ডোজ দেওয়া হয়েছে। যদিও তা দেওয়া হয়েছে স্বাস্থ্যকর্মী থেকে প্রথম সারির করোনা যোদ্ধাদের। এমনকি ৬০ বছর বেশি বয়সি এবং যাদের অন্যান্য শারীরিক সমস্যা রয়েছে তাঁদেরকেই প্রথমে এই বুস্টার ডোজ দেওয়া হয়েছে।

তবে রবিবার থেকে সবার জন্যে বুস্টার ডোজ দেওয়া হবে বলে মন্ত্রকের তরফে জানান হয়েছে। দ্বিতীয় ডোজ নেওয়ার ৯ মাস হয়ে গেলেই এই বুস্টার ডোজ দেওয়া যাবে বলে ইতিমধ্যে স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে। তবে বেসরকারি হাসপাতালেই বুস্টার ডোজ দেওয়া হবে বলে মন্ত্রকের তরফে জানানো হয়েছে।

এই অবস্থায় দেশের মানুষকে আশ্বাস দিয়ে Serum Institute of India সিইও Adar Poonawalla জানিয়েছেন, যথেষ্ট পরিমাণে দেশে বুস্টার ডোজ রয়েছে। একই সঙ্গে সমস্ত প্রাপ্ত বয়স্কদের জন্যে এই বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পুনওয়ালা।

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে Adar Poonawalla জানিয়েছেন, খুব গুরুত্বপূর্ণ একটা সময়ে কেন্দ্র এই বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সংক্রমণ কম থাকায় অনেকেই বিভিন্ন জায়গাতে ঘুরতে যাচ্ছেন। এমনকি বিদেশ সফরও করছেন। এই অবস্থায় করোনার বুস্টার ডোজ নিয়ে নেওয়াটা খুবই প্রয়োজনীয় বলে দাবি পুনওয়ালার।

উল্লেখ্য ইতিমধ্যে বিদেশের বহু জায়গাতে করোনার নয়া ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ছে। সেখানে দাঁড়িয়ে দেশে চতুর্থ ওয়েভ আছড়ে পড়ার একটা আশঙ্কা রয়েছেই। এই অবস্থায় এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে চিকিৎসকরাও।

তবে করোনার বিরুদ্ধে লড়াইয়ে বুস্টার ডোজ সবার জন্যে ফ্রি তে হবে না। পুনওয়ালার কথা মতো, কোভিশিল্ডের দাম ৬০০ টাকা, সঙ্গে ট্যাক্স বসবে। যেখানে Covovax-এর বুস্টার ডোজ ৯০০ টাকা'র সঙ্গে কর যুক্ত হবে। পুনওয়ালা জানাচ্ছেন, খুব শিঘ্রই হয়তো Covovax-এর বুস্টার ডোজ হিসাবে দেওয়া'র ব্যাপারে অনুমতি পাওয়া যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+