বেসরকারি হাসপাতালে কমল করোনার ভ্যাকসিনের দাম! কোভিশিল্ড ও কোভ্যাক্সিন সরবরাহ হবে ২২৫ টাকায়

সারা দেশে ১৮-র ওপরে সব প্রাপ্ত বয়স্কের করোনার (coronavirus) বুস্টার (booster) ডোজে ছাড়পত্র দেওয়ার পরেই দুই সংস্থার তরফে ভ্যাকসিনের দাম কমানোর কথা ঘোষণা করা হয়েছে। এদিন সিরাম ইনস্টিটিউটের তরফে প্রথম কোভিশিল্ডের (co

সারা দেশে ১৮-র ওপরে সব প্রাপ্ত বয়স্কের করোনার (coronavirus) বুস্টার (booster) ডোজে ছাড়পত্র দেওয়ার পরেই দুই সংস্থার তরফে ভ্যাকসিনের দাম কমানোর কথা ঘোষণা করা হয়েছে। এদিন সিরাম ইনস্টিটিউটের তরফে প্রথম কোভিশিল্ডের (covishield) দাম কমানোর কথা ঘোষণা করা হয়। তারপরেই কোভ্যাক্সিনের (covaxin) দাম কমানোর কথা সামনে আসে। দুই ভ্যাকসিনের ডোজই এবার থেকে ২২৫ টাকায় সরবরাহ করা হবে বেসরকারি হাসপাতালে।

প্রথম ঘোষণা সিরাম ইনস্টিটিউটের

এদিন ভ্যাকসিনের মূল্য সংশোধন নিয়ে প্রথম খবর সামনে আসে কোভিশিল্ডির ক্ষেত্রে। সিরাম ইনস্টিটিউটের তরফে জানানো হয়, এখন থেকে ৬০০ টাকার পরিবর্তে ২২৫ টাকায় (প্রতি ডোজ) তারা বেসরকারি হাসপাতালগুলিকে দেবে। সিরামের তরফে জানানো হয়, কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনার পরেই এব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থার সিইও এব্যাপারে টুইট করেন। সেখানে তিনি পুরো বিষয়টি জানান।

দাম কমল কোভিশিল্ডেরও

কোভিশিল্ডের দাম কমানোর সিদ্ধান্তের পরেই কোভ্যাক্সিনের দাম কমানোর বিষয়টি সামনে আসে। কোভ্যাক্সিনের নির্মাতা ভারত বায়োটেকের তরফেও জানানো হয়, কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনার পরে তারা কোভ্যাক্সিনের দাম কমানোর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন। বেসরকারি হাসপাতালে তারা প্রতি ডোজ এখন থেকে ২২৫ টাকায় সরবরাহ করবে বলে জানায় ভারত বায়োটেক

সার্ভিস চার্জ ১৫০-এর বেশি নয়

সার্ভিস চার্জ ১৫০-এর বেশি নয়

এদিন সরকারের তরফ থেকে হাসপাতালগুলির উদ্দেশে বলা হয়েছে, তারা প্রতি ডোজ ভ্যাকসিনের ক্ষেত্রে সার্ভিস চার্জ ১৫০ টাকার বেশি নিতে পারবে না। এর আগে সরকারের তরফে ১৮ বছরে ঊর্ধ্বে সব প্রাপ্ত বয়স্কের বুস্টার ডোজের ব্যাপারে ছাড়পত্র দেয় কেন্দ্র। সেখানেই বলা হয়, যাঁরা প্রথম ও দ্বিতীয় ডোজ যা নিয়েছেন, তাই তৃতীয় ডোজ হিসেবে নিতে হবে। তবে সরকারের এই ঘোষণার পরে কংগ্রেস-সহ বিরোধীরা মোদী সরকারের তীব্র সমালোচনা করে। তারা বলে, সরকারি ঘোষণায় গ্রামের দরিদ্রদের কথা চিন্তা করা হয়নি। বুস্টার ডোজের মূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে বলেও অভিযোগ করে বিরোধীরা।

সর্বোচ্চ কত হতে পারে

সর্বোচ্চ কত হতে পারে

এক্ষেত্রে বেসরকারি হাসপাতালে দুই ভ্যাকসিনের এক ডোজের দাম কোনওভাবেই ৪১৫.৫০ টাকার বেশি হবে না। কেননা এখানে প্রতি ডোজের মূল্য ২২৫ টাকার সঙ্গে কর ও সার্ভিস চার্জ যুক্ত হবে। যেমন এর আগে কোভিশিল্ডের ক্ষেত্রে ৬০০ টাকার সঙ্গে কর ও সার্ভিস চার্জ যুক্ত হয়ে তা সর্ব থেকে বেশি ৭৮০ টাকায় বেসরকারি হাসপাতালগুলি বিক্রি করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+