কোভিড টিকা ,উদ্বৃত্ত নতুন ডোজ বানানো বন্ধ করল সিরাম

কোভিড টিকা ,উদ্বৃত্ত নতুন ডোজ বানানো বন্ধ করল সিরাম

কোভিডের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ওয়েভের সময় ভারত সহ সারা বিশ্বের বিভিন্ন দেশে কোভিডের টিকা সরবরাহ করেছে সিরাম ইনস্টিটিউট। বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন প্রস্তুতকারক সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া লিমিটেড আপাতত নতুন করোনা টিকা তৈরি বন্ধ রাখল৷ সম্প্রতি এরকমই ঘোষণা এসেছে সংস্থাটির পক্ষ থেকে৷ শেষ দু'বছরে উন্নয়নশীল দেশগুলিতে কোভিড -১৯ টিকার অন্যতম প্রধান মূল সরবরাহকারী হল সিরাম৷ সম্প্রতি বিশ্বব্যাপী করোনা টিকা চাহিদায় কিছুটা ভাটা পড়ায় সিরামের করলনা টিকা মজুদ বেড়ে গিয়েছে৷ জানা গিয়েছে সিরামে প্রায় ২০০ মিলিয়ন করোনা টিকা উদ্বৃত্ত!

কোভিড টিকা ,উদ্বৃত্ত নতুন ডোজ বানানো বন্ধ করল সিরাম

তাই দেশ ও বিশ্বের সর্ববৃহৎ করোনা টিকা তৈরির কোম্পানিটি কোভিড ভ্যাকসিনের নতুন ব্যাচ তৈরি করা বন্ধ করে দিয়েছে। সিরামের প্রধান নির্বাহী কর্মকর্তা আদর পুনাওয়ালা শুক্রবার সংবাদমাধ্যমে জানিয়েছেন, 'আমাদের এখন ২০০ মিলিয়ন ডোজ স্টক রয়েছে। তাই আমাদের ডিসেম্বরে উৎপাদন বন্ধ করতে হয়েছে৷' একইসঙ্গে কোভিড টিকার শটগুলির মেয়াদ শেষ হলে সেগুলি অপচয়ের বিষয়ে তিনি উদ্বিগ্ন। পুনেওয়ালা জানিয়েছেন, 'এমনকি টিকার প্রয়োজন রয়েছে দেশ বা সংস্থাকে বিনামূল্যে টিকা দেওয়ার দেওয়ার প্রস্তাবও দিয়েছি।'

সিরামের এই স্টক দুর্দশা ভ্যাকসিনের অত্যধিক সরবরাহকে চিহ্নিত করে যা বিশ্বজুড়ে করোনাভাইরাস প্রতিরোধের সময় বেড়ে গিয়েছিল। ভ্যাকসিন নির্মাতারা গত এক বছরে ব্যাপক উৎপাদন ক্ষমতায় বিনিয়োগ করেছে এবং এর কিছু কিছু অনলাইনে এসেছে।

প্রসঙ্গত টিকা উদ্বৃত্ত হলেও নতুন করে সংক্রমণ বাড়ছে ভারত সহ ইউরোপ ও চিনে৷ পরিস্থিতি এমন জায়গাতে যে নতুন করে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে দেশের রাজধানী দিল্লি৷ ওমিক্রন ও তার সাব-ভ্যারিয়েন্টগুলির জন্য নতুন করে সংক্রমণ বাড়াচ্ছে৷ এবং এক্সই ভ্যারিয়ান্টের জন্য নতুন করে টিকা বানানোর কথা বলেছেন বিভিন্ন দেশের করোনা বিশেষজ্ঞরা৷ সেই সঙ্গে তৃতীয় ও চতুর্থ বুস্টার ডোজের উপরও জোর দিতে শুরু করেছে ইউরোপীয় দেশগুলি৷ সেখানে সিরামের এই টিকা বেড়ে যাওয়া কিছুটা হলেও অবাক করেছে বিশেষজ্ঞদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+