কোভিড ভ্যাকসিনের দাম কমতে চলেছে ভারতে! মোদী সরকারের বড় বার্তা

কোভিড ভ্যাকসিনের দাম কমতে চলেছে ভারতে, মোদী সরকারের বড় বার্তা

সামনেই ভোট। তার আগে বিভিন্ন রাজনৈতিক দল বহু ইস্তেহার চমক নিয়ে উপস্থিত হতে চলেছে। তাতে কোভিড ভ্যাকসিনের প্রসঙ্গ থাকবে কি না, তা নিয়ে রয়েছে জল্পনা। এমন এক পরিস্থিতিতে মোদী সরকার কোভিড ভ্যাকসিনের দাম কমিয়ে দেওয়ার ঘোষণা করল।

২০০ টাকা প্রতি ডোজ থেকে কমতে পারে দাম!

২০০ টাকা প্রতি ডোজ থেকে কমতে পারে দাম!

জানা গিয়েছে, কোভিডের ভ্যাকসিনের দাম ডোজ প্রতি ২০০ টাকা থেকে নেমে যেতে পারে।প্রতি কোভিড ভ্যাকসিন ডোজের দাম কমিয়ে আবার বিষয়ে এদিন একটি পর্যালোচনা বৈঠক সম্পন্ন হয়। তারপরই স্বাস্থ্যমন্ত্রক একথা জানায়।

কোভিশিল্ডের দাম কমছে!

কোভিশিল্ডের দাম কমছে!

জানা গিয়েছে, কোভিশিল্ডের দাম (প্রতি ডোজ) ২০০ টাকার নিচে নামানোর জন্য বার্তা দেন সরকারের প্রতিনিধিরা। আর পর্যালোচনা বৈঠক শেষে সেই দাম কমানোর প্রসঙ্গে সম্মতি আসে প্রস্তুতকারী সংস্থার প্রতিনিধিদের তরফে।

সরকার কত টাকায় নিচ্ছে ভ্যাকসিন?

সরকার কত টাকায় নিচ্ছে ভ্যাকসিন?

জানা গিয়েছে আগে সরকার প্রতি ডোজে ২১০ টাকা করে কোভিশিল্ড ভ্যাকসিনের জন্য খরচ করত। তবে এবার থেকে ডোজ প্রতি তা ১৫০ টাকা করে কিনতে পারবে সরকার। এমন তথ্য প্রকাশ পেয়েছে এক প্রথম সারির সংবাদমাধ্যমে।

১১ মার্চ কতজনকে ভ্যাকসিন?

১১ মার্চ কতজনকে ভ্যাকসিন?

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাকে ভ্যাকসিন দেওয়া হয়। এছাড়াও স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে ১১ মার্চ দুপুর ১ টা পর্যন্ত ২,৫৬,৯০,৫৪৫ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+