৫ রাজ্যে লাগু আদর্শ আচরণবিধি, করোনা ভ্যাকসিনের সার্টিফিকেট নিয়ে বড় সিদ্ধান্ত মোদী সরকারের
২০২১-এর যে সময় থেকে দেশে করোনার (Coronavirus) ভ্যাকসিন (Vaccine) দেওয়ার কাজ শুরু হয়েছে, সেই সময় থেকেই সার্টিফিকেটগুলিকে থাকছে প্রধানমন্ত্রী (Prime Minister) মোদীর (Narendra Modi) ছবি (photo)। ভ্যাকসিনের সার্টিফিকেটে
২০২১-এর যে সময় থেকে দেশে করোনার (Coronavirus) ভ্যাকসিন (Vaccine) দেওয়ার কাজ শুরু হয়েছে, সেই সময় থেকেই সার্টিফিকেটগুলিকে থাকছে প্রধানমন্ত্রী (Prime Minister) মোদীর (Narendra Modi) ছবি (photo)। ভ্যাকসিনের সার্টিফিকেটে প্রধানমন্ত্রী মোদীর ছবির ব্যবহার নিয়ে অনেকে আদালত পর্যন্ত গিয়েছিলেন। এবার সেই সিদ্ধান্তই বদল করছে কেন্দ্রীয় সরকার। শুধুমাত্র ৫ রাজ্যের জন্যই এই সিদ্ধান্ত বদল। কেন্দ্রের তরফে জানানো হয়েছে নির্বাচন ঘোষণা হওয়া ৫ রাজ্যের ভ্যাকসিনের সার্টিফিকেটে প্রধানমন্ত্রী মোদীর ছবি থাকবে না।

৫ রাজ্যের জন্য কোউইনে থাকবে না মোদীর ছবি
কো-উইন অ্যাপে ভ্যাকসিন প্রাপকদের সংখ্যার হিসেব রাখার পাশাপাশি ভ্যাকসিনেরও হিসেব রাখা হয়। সেখান থেকে ভ্যাকসিন নেওয়ার সার্টিফিকেট নিতে গেলে এতদিন মোদীর ছবি-সহ সার্টিফিকেট দেওয়া হত। কিন্তু স্বাস্থ্যমন্ত্রক কোউইন প্ল্যাটফর্মে ফিল্টার ব্যবহারের মাধ্যমে প্রধানমন্ত্রীর ছবি দেওয়ায় বাধা তৈরি করেছে, যে ৫ রাজ্যে ভোট ঘোষণা হয়েছে সেই রাজ্যগুলির জন্য। বিতর্ক এড়াতে শনিবার রাতেই এই কাজটি সেরে ফেলে স্বাস্থ্যমন্ত্রক।

একই ব্যবস্থা নেওয়া হয়েছিল গত মার্চেও
প্রসঙ্গত উল্লেখ্য স্বাস্থ্যমন্ত্রকের তরফে একই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল গত মার্চেও। সেই সময় অসম, কেরল, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ এবং পুদুচেরিতে ভোট ঘোষণার পরেই ভ্যাকসিনের সার্টিফিকেট থেকে প্রধানমন্ত্রী মোদীর ছবি সরিয়ে নেওয়া হয়। সেই সময় অবশ্য বিভিন্ন দলের তরফে এব্যাপারে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হয়েছিল।

মামলা হয়েছিল আদালতে
ভ্যাকসিনের সার্টিফিকেটে প্রধানমন্ত্রী মোদীর ছবির ব্যবহার নিয়ে মামলা হয়েছিল। যা নিয়ে কেন্দ্রের অবস্থান জানতে চাওয়া হয়েছিল। আদালতে করা জনস্বার্থ মামলায় অভিযোগ করা হয়েছিল এব্যাপারে নাগরিকদের মৌলিক অধিকার হরণ করা হয়েছে। সেখানে বলা হয়েছিল আমেরিকা, ইজরায়েল, জার্মানি-সহ বিভিন্ন দেশে কোভিড ভ্যাকসিনের সার্টিফিকেটে সেই সব দেশের রাষ্ট্রনেতার ছবি নেই।

৫ রাজ্যে ভোট ঘোষণার পরেই লাগু হয়েছে আদর্শ আচরণবিধি
শনিবার বিকেলে নির্বাচন কমিশনের তরফে উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, গোয়া এবং মনিপুরে বিধানসভা নির্বাচনের সূচি ঘোষণা করা হয়েছে। ১০ ফেব্রুয়ারি নির্বাচনের প্রথম দফার শুরু। উত্তর প্রদেশে ৭ দফা, মনিপুরে ২ দফা এবং বাকি তিন রাজ্যে একদফায় নির্বাচন। ভোট শেষ হবে ৭ মার্চ। গণনা হবে ১০ মার্চ। এই নির্বাচনের দিন ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যগুলিতে আদর্শ আচরণবিধি লাগু হয়ে গিয়েছে। যা চলবে ভোট প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত।












Click it and Unblock the Notifications