Corona Update: করোনা ফিরতেই মাস্ক পড়তে বলল কর্নাটক! কী অবস্থা বাংলার?

Corona Update: আতঙ্ক ফিরতেই ফের মাস্ক ফিরল মুখে! কেরল সহ দেশের একাধিক রাজ্যে করোনার বাড়বাড়ন্ত দেখা দিয়েছে। হু হু করে বাড়ছে সংক্রমণ। যা নিয়ে নতুন করে আতঙ্ক ধরা দিয়েছে। আর এই আতঙ্কের মধ্যেই কেরলে করোনার নয়া ভেরিয়েন্ট JN.1 ধরা পড়েছে। আর এরপরেই কর্নাটকে মাস্ক পড়তে পড়ল স্বাস্থ্য দফতর।

শুধু তাই নয়, করোনা প্রটোকল (Corona Update) মেনে চলার পরামর্শও দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Corona Update

  • Corona Update: মাস্ক পড়ার কথা

কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী (Health and Family Welfare) দিনেশ রাও (Dinesh Gundu Rao) সোমবার এক বার্তায় মাস্ক পড়ার কথা জানিয়েছেন। বিশেষ করে কোমর্টবিটি এবং বয়স্করা যাতে মাস্ক পড়েন সেই বার্তাও দেওয়া হয়েছে। তবে এই বিষয়ে আতঙ্কের কিছু নেই বলেই দাবি সে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর। ইতিমধ্যে এই বিষয়ে জরুরি একটি মিটিং হয়েছে। প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নেওয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন দিনেশ রাও।

  • Corona Update: করোনা নিয়ে অ্যাডভাইজারি জারি

খুব শীঘ্রই করোনা নিয়ে অ্যাডভাইজারি জারি করা হবে বলেও জানিয়েছেন তিনি। আর এই বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রাও জানান, ৬০ বছরের বেশি বয়স যাদের তাদের মাস্ক পড়তে হবে। শুধু তাই নয়, হার্ট সমস্যা সহ অন্যান্য রোগ রয়েছে এমন রোগীদের ক্ষেত্রেও মাস্ক পড়ার কথা বলা হয়েছে। বলে রাখা প্রয়োজন, বেশ কয়েকটি রাজ্যের পাশাপাশি কর্নাটকেও করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। আর এরপরেই এহেন ব্যবস্থা নেওয়া হল।

  • Corona Update: ৩৩৫ জন করোনা আক্রান্ত

অন্যদিকে গোটা দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘন্টায় নতুন করে ৩৩৫ জন করোনা আক্রান্ত (Corona Update) হয়েছেন। মৃত্যু হয়েছে পাঁচজনের। যার মধ্যে চারজনই কেরলের এবং একজন উত্তরপ্রদেশের বলে জানা জাচ্ছে। অন্যদিকে অ্যাক্টিভ কেসের সংখ্যও ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। প্রায় ২০০০ এর কাছাকাছি করোনায় অ্যাক্টিভ (Corona Update) কেস। অ্যাক্টিভ কেস সরকারি তথ্য অনুযায়ী, ১৭০১। যা মোটেই সুখকর নয় বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তবে বাংলায় এখনও পরজন্ত কি পরিস্থিতি তা এখনও জানা যায়নি।

  • Corona Update: সতর্ক হওয়ার পরামর্শ

এমনকি এখন থেকেই সতর্ক হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। ইতিমধ্যে বিশ্বস্বাস্থ্য সংস্থা বিশ্বের বিভিন্ন দেশে করোনার নতুন বাড়বাড়ন্ত নিতে চিন্তা প্রকাশ করেছে। এখন থেকেই করোনা প্রোটোকল যাতে কড়া ভাবে মানা হয় সেই পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+