থার্ড ওয়েভে শিশুদের আক্রান্ত হওয়ার উদ্বেগ ততটা নেই! কারণ ব্যাখ্যা করল স্বাস্থ্য মন্ত্রক
থার্ড ওয়েভে শিশুদের আক্রান্ত হওয়ার উদ্বেগ ততটা নেই ! কারণ ব্যাখ্যা করল স্বাস্থ্য মন্ত্রক
২০২১ সালের শুরুতে বিধ্বংসী করোনার দাপটে দেশ বিপর্যস্ত হয়ে পড়ে করোনার দ্বিতীয় স্রোতে। এই পরিস্থিতিতে করোনার তৃতীয় স্রোত ঘিরেও দেশে রয়েছে উদ্বেগ। বহু ক্ষেত্রেই করোনার তৃতীয় স্রোত ঘিরে শিশুদের প্রভাবিত হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। এবার সেই প্রসঙ্গে কেন্দ্রীয় সরকার ব্যাখ্যা করল কয়েকটি বিষয়।

করোনার তৃতীয় স্রোতের আশঙ্কা নিয়ে স্বাস্থ্য মন্ত্রক কী বলছে?
কেন্দ্র জানিয়েছে বহু মিডিয়া রিপোর্টেইকোভিডের তৃতীয় স্রোত নিয়ে আতঙ্কের কথা প্রকাশিত হয়েছে। যেখানে বলা হয়েছে যে করোনার তৃতীয় স্রোতে আক্রান্ত হতে পারে শিশুরা। তবে সেই আশঙ্কা যে খুব একটা নেই, তা এদিন জানান দিল সরকার।

কেন শিশুদের প্রসঙ্গই আসছে?
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, বহু ক্ষেত্রে শিশুরা উপসর্গহীন থেকে যাচ্ছে করোনার জেরে। এই জায়গা থেকে বহু উপসর্গহীন করোনা আক্রান্ত শিশুর হাসাপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন। তাহলেই শিশুদের মধ্যে ছড়িয়ে পড়া করোনা পরিস্থিতিকে চিহ্নিতকরণ করা যাবে।

শিশুদের করোনা পরিস্থিতি
সরকার জানাচ্ছে, একটি বিশেষজ্ঞ কমিটির মতে, যে শিশুরা স্বাস্থ্যবান তারা সহজেই করোনা কাটিয়ে উঠে যাচ্ছে। কোভিডের দ্বিতীয় ওয়েভের সময় দেখা গিয়েছে যে যে সমস্ত শিশুরা করোনায় আক্রন্ত হয়েছে তাদের কো মর্বিডিটি কেস রয়েছে। রয়েছে রোগ প্রতিরোধের অল্প ক্ষমতা।

করোনার থার্ড ওয়েভে শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা কেন কম?
স্বাস্থ্য মন্ত্রক জানিয়ে দিয়েছে স্পষ্ট যে, এমন কোনও নিশ্চিত গবেষণা নেই যেখানে বলা হচ্ছে যে করোনার থার্ড ওয়েভে দেশের শিশুরাই আক্রান্ত হবে। ফলে ভয়ের আশঙ্কা ততটা নেই। তবে সাবধানতার রাস্তা থেকে সরে গেলে চলবে না। প্রসঙ্গত, ২ থেকে ১৮ বছরের নিচের শিশু, কিশোরদের এবার ভ্যাকসিনেশনের উদ্যোগ নিচ্ছে সরকার।












Click it and Unblock the Notifications