কোভিড সন্দেহভাজন মণিপুর তরুণী বাবাকে শেষবিদায় জানানোর জন্য তিন মিনিট সময় পেলেন

কোভিড সন্দেহভাজন মণিপুর তরুণী বাবাকে শেষবিদায় জানানোর জন্য তিন মিনিট সময় পেলেন

বাবাকে শেষবারের মতো বিদায় জানানোর জন্য মেয়ের কাছে মাত্র তিন মিনিট সময় ছিল। ২২ বছরের অঞ্জলি ম্যাগটেকে যখন মণিপুরের ইম্ফলের কোয়ারেন্টাইন কেন্দ্র থেকে কাঙ্গপোকপিতে তাঁর বাড়িতে নিয়ে আসা হল তখন তাঁর বাবা মারা গিয়েছে। মঙ্গলবার রাতেই দীর্ঘ রোগভোগের পর অঞ্জলির বাবা মারা যান। কিন্তু মেয়ের কাছে বাবাকে শেষবারের মতো বিদায় জানানোর জন্য খুবই কম সময় ছিল।

কোভিড সন্দেহভাজন মণিপুর তরুণী বাবাকে শেষবিদায় জানানোর জন্য তিন মিনিট সময় পেলেন


মন খারাপ করে দেওয়া ছবিতে দেখা গিয়েছে অঞ্জলি, যাঁর কোভিড–১৯ রয়েছে সন্দেহ করা হচ্ছে, কফিনের কাছে গিয়ে ভিতরে উঁকি দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু ওই সময় তাঁকে সমবেদনা জানানোর জন্য তাঁর মা, আত্মীয় বা প্রতিবেশী কেউই তাঁর কাছে ঘেঁষেননি। চিকিৎসকরা তাঁদের স্টপওয়াচ দেখে তিন মিনিট সময় দিয়েছিলেন পিতৃহারা কন্যাকে। সেই সময় শেষ হয়ে যাওয়ার পর তাঁকে স্বাস্থ্য কর্মীরা দূরে সরিয়ে নিয়ে যায়।

জানা গিয়েছে, ২৫ মে চেন্নাই থেকে শ্রমিক স্পেশ্যাল ট্রেনে করে বাড়ি ফেরেন ওই তরুণী। ওই তরুণী যে সহযাত্রীর সঙ্গে ফিরছিলেন তাঁর কোভিড–১৯ ধরা পড়ে সে কারণে অঞ্জলিকেও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়। স্বাস্থ্য কর্তৃপক্ষোর অনুমতি নিয়ে নিজেকে পিপিই কিট দিয়ে সম্পূর্ণভাবে ঢেকে বুধবার তাঁর বাবার শেষকৃত্যে সামিল হন তিনি।

মণিপুর থেকে ১৩টি নতুন কোভিড–১৯–এর কেস পাওয়া গিয়েছে। এখন মোট করোনা কেসের সংখ্যা এ রাজ্যে ১২১ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+