খুলে দেওয়া হয় ভেন্টিলেটর, মৃত্যুর আগে হাসপাতালের গাফিলতি ভিডিওতে তুলে ধরলেন কোভিড রোগী
খুলে দেওয়া হয় ভেন্টিলেটর, মৃত্যুর আগে হাসপাতালের গাফিলতি ভিডিওতে তুলে ধরলেন কোভিড রোগী
হায়দরাবাদের কোভিড–১৯ রোগীদের পরিচালনার ক্ষেত্রে আবার অব্যবস্থা ও যথাযথ সুযোগ–সুবিধার ঘটনা সামনে এল। এক করোনা আক্রান্ত রোগী মৃত্যুর আগে হাসপাতালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন। ৩৫ বছরের করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর পরিবারের অভিযোগ, হাসপাতালের গাফিলতির জন্য কোভিড রোগীর মৃত্যু হয়েছে।

জানা গিয়েছে, হায়দরাবাদের চেস্ট হাসপাতালে ওই রোগীর চিকিৎসা চলছিল। ওই রোগী ২৪ জুন হাসপাতালে ভর্তি হন এবং শুক্রবার মারা যান। ওই রোগী হাসপাতালের বিরুদ্ধে করোনা আক্রান্তদের ওপর মনোযোগের অভাব রয়েছে অভিযোগ এনে ভিডিও করেন। এমনকি তিনি ভিডিওতে এও জানিয়েছেন যে করোনা রোগীদের ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হয় না। ওই ভিডিও শেয়ার করেছে তাঁর পরিবার।
যদিও হাসপাতাল কর্তৃপক্ষের মতে, ওই রোগীকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছিল এবং তাঁর হৃদরোগের সমস্যা দেখা দেওয়ায় তাঁর মৃত্যু হয়।
করোনা রোগীর শেয়ার করা ভিডিওতে দেখা গিয়েছে যে মৃত্যুর আগে ওই রোগী ঠিকমতো শ্বাস নিতে পারছেন না। তিনি ভিডিওতে জানান যে তিনঘণ্টা আগে তাঁকে ভেন্টিলেটর থেকে সরিয়ে দেওয়া হয় এবং এ বিষয়ে তিনি হাসপাতালের কর্মীকে জিজ্ঞাসা করলে ওই কর্মী বলেন, 'আপনার যথেষ্ট হয়েছে।’ শেষ কয়েক সেকেন্ডে ওই রোগীকে বলতে শোনা যায়, 'বিদায় বাবা, বিদায়।’
More From
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications