বিদেশি যাত্রীদের জন্য কোভিডের নয়া গাইডলাইন প্রকাশ করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক

বিদেশি যাত্রীদের জন্য কোভিডের নয়া গাইডলাইন প্রকাশ করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক

করোনা ভাইরাস বিশ্ববাসীর নিত্য সঙ্গী! তাঁকে নিয়েই দু’বছরেরও বেশি সময় কাটাচ্ছে মানুষ। কবে মিলবে এর থেকে পুরোপুরি নিস্তার! তা এখনও অজানা। পুরানো ছন্দে কী আদৌও ফিরবে বিশ্ব? এমন প্রশ্ন বিশ্ববাসীর মনে। এর মাঝেই অনেক উত্থান-পতন হয়েছে সবার জীবনে। এবার আন্তর্জাতিক যাত্রীদের ক্ষেত্রে নতুন গাইডলাইন প্রকাশ করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। দেশের প্রতিটি বিমান বন্দরে চলতি মাসের ১৪ তারিখ পর্যন্ত গাইডলাইন জারি থাকবে। এই নির্দেশ সকল বিমান বন্দরকে মানতে হবে।

নতুন গাইডলাইনে কী বলা হয়েছে

নতুন গাইডলাইনে কী বলা হয়েছে

যে নতুন গাইডলাইন প্রকাশ হয়েছে তাতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, বিদেশ থেকে কোনও ব্যক্তি

এলে তাঁদের ঝুঁকিপূর্ণ বলে ধরা হবে না। তবে, যারা বাইরে থেকে আসবেন তাঁদের ১৪ দিন ঘরে থাকা বাধ্যতামূলক। সেই সঙ্গে ৭ দিনের নিভৃতবাস থাকা বাধ্যতামূলক বলে জানা গিয়েছে। এগুলি সকল যাত্রীকে মানতে হবে।

যাত্রীদের নেগেটিভ RT-PCR রিপোর্ট দেখাতে হবে

যাত্রীদের নেগেটিভ RT-PCR রিপোর্ট দেখাতে হবে

সকল যাত্রীর RT-PCR রিপোর্ট দেখাতে হবে। যে কোন জায়গায় যাওয়ার আগে ৭২ ঘন্টা আগে করোনা পরীক্ষা করাতে হবে। সেই রিপোর্ট অবশ্যই নেগেটিভ হতে হবে। যারা বিদেশে ভ্রমন করবেন বা যারা বিদেশ থেকে আসবেন তাঁদের ডবল করোনা ভ্যাকসিনের শংসাপত্র দেখাতে হবে।

 ৭ দিন নিভৃতবাসে থাকতে হবে

৭ দিন নিভৃতবাসে থাকতে হবে

৭ দিনের নিভৃতবাস থাকার পরে ৮ দিনের মাথায় আরটি-পিসিআর পরীক্ষা করাতে হবে। তবেই আপনি আবার অন্য জায়গায় যেতে পারবেন। তবে বাতিল করা হয়েছে ৭ দিনের হোম কোয়ারেন্টাইনের আদেশ। থাকতে হবে ৭ দিন নিভৃতবাসে। ১৪ দিনের মাথায় আবার বিদেশি যাত্রীদের করোনা পরীক্ষা করানো হবে। অবশ্যই সেই রিপোর্ট নেটিবাচক হতে হবে।

 সকলকে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের

সকলকে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের

ওমিক্রন আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। যা নিয়ে চিন্তায় পড়ছে বিশ্বের অনেক বড় বড় দেশ। বিশেষ করে চিন, ব্রিটেন, ইজরায়েল-সহ অনেক দেশ। বিশেষজ্ঞরা সকলকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+