রাজ্যে বৃদ্ধি পাচ্ছে কোভিড সংক্রমণ, উদ্বিগ্ন সরকার লকডাউনের মেয়াদ বাড়ালো মহারাষ্ট্রে
রাজ্যে বৃদ্ধি পাচ্ছে কোভিড সংক্রমণ, উদ্বিগ্ন সরকার লকডাউনের মেয়াদ বাড়ালো মহারাষ্ট্রে
রাজ্যে বেড়ে চলা করোনা ভাইরাস সংক্রমণ ক্রমশঃ উদ্বেগ বাড়াচ্ছে মহারাষ্ট্র সরকারের। বৃহস্পতিবার সে কারণে রাজ্যে চলা লকডাউনের মেয়াদ বাড়িয়ে দিল সরকার। ৩০ নভেম্বর পর্যন্ত লকডাউন জারি থাকবে মহারাষ্ট্রে।

দেশে যখন দৈনিক আক্রান্তের সংখ্যা কমতে দেখা যাচ্ছে সেই সময় মহারাষ্টে কোভিড–১৯ সংক্রমণে দেশের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য হিসাবে পরিচিতি লাভ করছে, এখানে সক্রিয় কেসের সংখ্যা ১৩০,২৮৬। বুধবার সকাল পর্যন্ত দেশে মৃত্যুর হার দাঁড়িয়েছে ১৪,৮৬,৯২৬। এই মাসের প্রথমদিকে, রাজ্য সরকারের পক্ষ থেকে হোটেল, ফুড কোর্ট, রেস্তোরাঁ ও পানশালা পুনরায় খোলার অনুমতি দেওয়া হয়েছিল, তবে ৫০ শতাংশ ক্ষমতা নিয়ে।
যদিও স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে মঙ্গলবার পশ্চিম ও সেন্ট্রাল রেলকে চিঠি লিখে জানানো হয় যে সাধারণ যাত্রীদের কথা ভেবে লোকাল ট্রেন পরিষেবা পুনরায় চালু করা হোক। মহামারি সংক্রান্ত সব বিধি মেনেই এই ট্রেন চালু করা হবে বলেও জানিয়েছে সরকার।
সস্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রের উপ–মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। এই প্রথম রাজ্য প্রশাসনের শীর্ষ কোনও নেতার করোনায় আক্রান্ত হওয়ার ঘটনা ঘটল। অজিতকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে মহারাষ্ট্রে দৈনিক আক্রান্তের সংখ্যা কমেছে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications